Isaiah 44:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মুক্তিদাতা এবং গর্ভ হতেই তোমার গঠনকারী মাবুদ এই কথা বলেন, আমি মাবুদ সর্ববস্তুর নির্মাতা, আমি একাকী আসমান বিস্তার করেছি, আমি ভূতল বিছিয়েছি; আমার সঙ্গী কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু, যিনি তোমাকে মায়ের গর্ভে গঠন করেছেন, তোমার সেই মুক্তিদাতা একথা বলেন: “আমিই সদাপ্রভু, যিনি এই সমস্ত নির্মাণ করেছেন, যিনি একা আকাশমণ্ডল বিস্তার করেছেন, যিনি স্বয়ং পৃথিবীকে প্রসারিত করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মুক্তিদাতা এবং গর্ভাবধি তোমার গঠনকারী সদাপ্রভু এই কথা কহেন, আমি সদাপ্রভু সর্ব্ববস্তু-নির্ম্মাতা, আমি একাকী আকাশমণ্ডল বিস্তার করিয়াছি, আমি ভূতল বিছাইয়াছি; আমার সঙ্গী কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মুক্তিদাতা এবং গর্ভাবধি তোমার গঠনকারী সদাপ্রভু এই কথা কহেন, আমি সদাপ্রভু সর্ববস্তু-নির্মাতা, আমি একাকী আকাশমণ্ডল বিস্তার করিয়াছি, আমি ভূতল বিছাইয়াছি; আমার সঙ্গী কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, যিনি তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্ভে গড়েছেন তিনি বলছেন, “আমি সদাপ্রভু; আমিই সব কিছু তৈরী করেছি। আমি একাই আকাশকে বিছিয়েছি আর নিজেই পৃথিবীকে মেলে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, যিনি তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্ভে গড়েছেন তিনি বলছেন, “আমি মাবুদ; আমিই সব কিছু তৈরী করেছি। আমি একাই আসমানকে বিছিয়েছি আর নিজেই দুনিয়াকে মেলে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর, তোমার পরিত্রাতা আপন হাতে যিনি গড়েছেন তোমাকে, তিনি বলেন, আমি সেই ঈশ্বর, স্রষ্টা তোমার, স্রষ্টা আমি সমগ্র বিশ্বের আমি করেছি বিস্তার আকাশমণ্ডল, কেউ করে নি সাহায্য আমায় বিশ্বসৃষ্টিকালে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এখন যা, সে সৃষ্টি প্রভুর| তুমি মাতৃ-জঠরে থাকার সময়ই প্রভু এই সব করেছেন| প্রভু বলেন, “আমি প্রভু, সব কিছু বানিয়েছি! আকাশকে আমি নিজেই টেনে বিছিয়েছি! বিশ্বকে আমি একাই ছড়িয়ে দিয়েছি| আমাকে সাহায্য করবার জন্য আমার সঙ্গে আর কেউ ছিল না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলছেন, তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্ভে গড়েছেন, “আমি সদাপ্রভু; যিনি সব কিছু তৈরী করেছি। যিনি আকাশকে বিছিয়েছেন, যিনি পৃথিবীকে গড়েছেন।