Isaiah 44:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বাচালদের চিহ্নগুলো ব্যর্থ করেন ও গণকদেরকে পাগল করে তোলেন, তিনি জ্ঞানবানদেরকে হটিয়ে দেন ও তাদের জ্ঞান মূর্খতাস্বরূপ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি ভণ্ড ভাববাদীদের চিহ্নসকল ব্যর্থ করেন এবং গণকদের মূর্খ প্রতিপন্ন করেন, যিনি জ্ঞানবানদের শিক্ষা বিফল করেন ও তা অসারতায় পরিণত করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[সদাপ্রভু] বাচালদিগের চিহ্ন সকল ব্যর্থ করেন, ও মন্ত্রজ্ঞদিগকে উন্মত্ত করেন, তিনি জ্ঞানবানদিগকে হটাইয়া দেন, ও তাহাদের জ্ঞান মূর্খতাস্বরূপ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[সদাপ্রভু] বাচালদের চিহ্ন সকল ব্যর্থ করেন, ও মন্ত্রজ্ঞদিগকে উন্মত্ত করেন, তিনি জ্ঞানবানদিগকে হটাইয়া দেন, ও তাহাদের জ্ঞান মূর্খতাস্বরূপ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভণ্ড নবীদের চিহ্ন আমি বিফল করে দিই আর গণকদের বোকা বানাই। আমি জ্ঞানীদের শিক্ষা বিফল করে তা বোকাদের শিক্ষা বানাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভণ্ড নবীদের চিহ্ন আমি বিফল করে দিই আর গণকদের বোকা বানাই। আমি জ্ঞানীদের শিক্ষা বিফল করে তা বোকাদের শিক্ষা বানাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভবিষ্যদ্বক্তাদের আমি মূর্খ প্রতিপন্ন করি, জ্যোতিষীদের গণনা ব্যর্থ করে দিই আমি, খণ্ডন করি জ্ঞানীর যুক্তি, দেখিয়ে দিই, তাদের জ্ঞান মূর্খতার নামান্তর মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভ্রান্ত ভাববাদীরা মিথ্যা কথা বলে| কিন্তু প্রভু তাদের দেখিয়ে দেন যে তাদের ভবিষ্যৎবাণী মিথ্যা| তিনি যাদুকরদের হত বুদ্ধি করে দেন| জ্ঞানী লোকদেরও তিনি বিভ্রান্ত করে দেন| যদিও তারা ভাবে তারা অনেক কিছু জানে কিন্তু প্রভু তাদের বোকার মতো করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিথ্যা ভাববাদীদের লক্ষণ আমি ব্যর্থ করে দিই এবং যারা পূর্বাভাস পড়ে তাদের অপদস্থ করি; আমি জ্ঞানীদের শিক্ষা বিনষ্ট করে তা বোকাদের উপদেশ করি।