Isaiah 44:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর গোলামের কথা সফল করেন ও তাঁর দূতদের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি জেরুশালেমের বিষয়ে বলেন, তা বসতিবিশিষ্ট হবে, আর এহুদার নগরগুলোর বিষয়ে বলেন, সেগুলো পুনর্নির্মিত হবে, আর আমি দেশের উৎসন্ন সমস্ত স্থান আবার তৈরি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তাঁর দাসেদের কথা সফল করেন ও তাঁর দূতদের পূর্বঘোষণা পূর্ণ করেন, “যিনি জেরুশালেমের বিষয়ে বলেন, ‘এতে লোকেদের বসতি হবে,’ যিহূদার নগরগুলির বিষয়ে বলেন, ‘সেগুলি পুনর্নির্মিত হবে,’ তার ধ্বংসাবশেষকে বলেন, ‘আমি তা পুনঃপ্রতিষ্ঠিত করব,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন দাসের বাক্য স্থির করেন, ও আপন দূতগণের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি যিরূশালেমের বিষয়ে কহেন, তাহা বসতিবিশিষ্ট হইবে, আর যিহূদার নগর সকলের বিষয়ে কহেন, সে গুলি পুনর্নির্ম্মিত হইবে, আর আমি দেশের উৎসন্ন স্থান সকল পুনর্ব্বার উঠাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন দাসের বাক্য স্থির করেন, ও আপন দূতগণের মন্ত্রণা সিদ্ধ করেন; তিনি যিরূশালেমের বিষয়ে কহেন, তাহা বসতিবিশিষ্ট হইবে, আর যিহূদার নগর সকলের বিষয়ে কহেন, সেইগুলি পুনর্নির্মিত হইবে, আর আমি দেশের উৎসন্ন-স্থান সকল পুনর্বার উঠাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি আমার দাসের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। আমি যিরূশালেমের বিষয়ে বলি, ‘ওখানে লোকেরা বাস করবে,’ আর যিহূদার শহরগুলো সম্বন্ধে বলি, ‘সেগুলো আবার তৈরী করা হবে।’ আমি দেশের ধ্বংসস্থানগুলো আবার তৈরী করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি আমার গোলামের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। আমি জেরুজালেমের বিষয়ে বলি, ‘ওখানে লোকেরা বাস করবে,’ আর এহুদার শহরগুলো সম্বন্ধে বলি, ‘সেগুলো আবার তৈরী করা হবে।’ আমি দেশের ধ্বংসস্থানগুলো আবার তৈরী করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন আমার দাস ভবিষ্যদ্বাণী করে, যখন আমি প্রেরণ করি আমার বার্তাবহকে আমার পরিকল্পনা প্রকাশের উদ্দেশে তখন সফল করি আমার সমস্ত পরিকল্পনা, সফল করি সকল ভবিষ্যদ্বাণী। আমি জেরুশালেমকে বলেছি এ কথা, মানুষ আবার বসতি করবে তোমার কোলে, তারা পুনরায় করবে নির্মাণ যিহুদীয়ার নগর জনপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু লোকদের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে তাঁর সেবকদের পাঠাবেন| প্রভু সেই বার্তাকে সত্য করবেন! লোকদের কি করা উচিৎ তা জানতে তিনি বার্তাবাহকদের পাঠাবেন| এবং প্রভু দেখান যে তাদের উপদেশটি ভালো| জেরুশালেমকে প্রভু বলেন, “লোকে আবার তোমার মধ্যে বাস করবে!” প্রভু যিহূদার শহরগুলিকে বললেন, “তোমরা আবার পুনর্গঠিত হবে!” ধ্বংস হয়ে যাওয়া শহরগুলিকে তিনি বললেন, “তোমাদের আমি আবার গড়ে তুলব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, সদাপ্রভু! আমার দাসের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে বসবাসের জায়গা হবে, আর যিহূদার শহরগুলো সম্বন্ধে বলেন, সেগুলো আবার তৈরী হবে এবং আমি ধ্বংসের জায়গাগুলো ওঠাব।