Isaiah 44:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কাইরাসের উদ্দেশে বলেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করবে। তিনি জেরুশালেমের বিষয়ে বলেন, সে পুনর্নির্মিত হবে এবং এবাদতখানাকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি কোরস সম্পর্কে বলেন, ‘সে হবে আমার মেষদের পালক এবং আমি যা চাই, সে তা পূর্ণ করবে; সে জেরুশালেম সম্পর্কে বলবে, “তা পুনর্নির্মিত হোক,” এবং তার মন্দির সম্পর্কে বলবে, “এর ভিত্তিপ্রস্তরগুলি স্থাপিত হোক।” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কোরসের উদ্দেশে কহেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করিবে। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে পুনর্নির্ম্মিত হইবে, এবং মন্দিরকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কোরসের উদ্দেশে কহেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করিবে। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে পুনর্নির্মিত হইবে, এবং মন্দিরকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কোরসের সম্বন্ধে বলি যে, সে আমার রাখাল; আমি যাতে খুশী হই সে তা সবই করবে। সে যিরূশালেম সম্বন্ধে বলবে, ‘ওটা আবার তৈরী হোক,’ আর উপাসনা-ঘর সম্বন্ধে বলবে, ‘ওর ভিত্তি স্থাপন করা হোক।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কাইরাসের সম্বন্ধে বলি যে, সে আমার রাখাল; আমি যাতে খুশী হই সে তা সবই করবে। সে জেরুজালেম সম্বন্ধে বলবে, ‘ওটা আবার তৈরী হোক,’ আর বায়তুল-মোকাদ্দস সম্বন্ধে বলবে, ‘ওর ভিত্তি স্থাপন করা হোক।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাইরাসকে বলি আমি, তুমিই সেইজন যে শাসন পরিচালনা করবে আমার প্রজাদের, পূর্ণ করবে তুমি আমার ইচ্ছা, আদেশ দেবে তুমি জেরুশালেম পুনর্নির্মাণের, আদেশ দেবে মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কোরসকে বলেন, “তুমি আমার মেষপালক, আমি যা চাইব তাই করবে তুমি| জেরুশালেমকে তুমি বলবে, ‘তোমাকে আবার গড়া হবে|’ জেরুশালেমের মন্দিরে তুমি বলবে, ‘তোমার ভিতকে আবার নির্মাণ করা হবে!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি কোরসের বিষয়ে বলেন, সে আমার পশুপালক; সে আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করবেন। সে যিরূশালেমের বিষয়ে আদেশ দেবে, ‘ওটা আবার তৈরী হোক’ এবং মন্দিরের বিষয়ে বলবে, ‘তোমার ভিত্তিমূল স্থাপিত হবে।’”