Isaiah 44:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি পিপাসিত ভূমির উপরে পানি এবং শুকনো স্থানের উপরে পানিপ্রবাহ ঢেলে দেব; আমি তোমার বংশের উপরে আমার রূহ্, তোমার সন্তানদের উপরে আমার দোয়া ঢেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি তৃষিত ভূমিতে জল ঢেলে দেব, শুষ্ক মাটিতে বইয়ে দেব নদীর স্রোত; আমি তোমার বংশধরদের উপরে ঢেলে দেব আমার আত্মা, তোমার সন্তানদের উপরে ঢেলে দেব আমার আশীর্বাদ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি তৃষিত ভূমির উপরে জল, এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব; আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্ব্বাদ, ঢালিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি তৃষিত ভূমির উপরে জল, এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব; আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ, ঢালিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি পিপাসিত জমির উপরে জল ঢালব আর শুকনা জায়গার উপর দিয়ে স্রোত বইয়ে দেব। আমি তোমার সন্তানদের উপর আমার আত্মা ঢেলে দেব আর তোমার বংশের লোকদের আশীর্বাদ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি পিপাসিত জমির উপরে পানি ঢালব আর শুকনা জায়গার উপর দিয়ে স্রোত বইয়ে দেব। আমি তোমার সন্তানদের উপর আমার রূহ্ ঢেলে দেব আর তোমার বংশের লোকদের দোয়া করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃষ্ণার দেশে আমি জল দান করব প্রবাহিত করব স্রোতধারা বিশুদ্ধ ভূমিতে। তোমাদের সন্তানদের উপরে আমি সেচন করব আমার আত্মা, বষর্ণ করব আমার আশীর্বাদ তোমাদের বংশধরদের উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তৃষ্ণার্ত লোকদের আমি জল দেব| শুষ্ক জমিতে আমি জল প্রবাহ বইয়ে দেব| তোমাদের শিশুদের মধ্যে আমি আমার আত্মা ঢেলে দেব, মনে হবে যেন তোমাদের সন্তানদের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি পিপাসিত জমির ওপরে জল ঢালব আর শুকনো ভূমির ওপর দিয়ে স্রোত বইয়ে দেব। আমি তোমার সন্তানদের ওপর আমার আত্মা ঢেলে দেব আর তোমার সন্তানদের আশীর্বাদ করব।