Isaiah 44:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক জন বলবে, আমি মাবুদের; আর এক জন ইয়াকুবের নামে অভিহিত হবে; এবং আর এক জন নিজের হাতে লিখবে ‘আমি মাবুদের’ ও ইসরাইল নাম গ্রহণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ একজন বলবে, ‘আমি সদাপ্রভুর’; অন্য একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে; আরও একজন তার হাতে লিখবে, ‘সদাপ্রভুর,’ আর তারা ইস্রায়েল নামে পদবি গ্রহণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক জন বলিবে, আমি সদাপ্রভুর; আর এক জন যাকোবের নামে অভিহিত হইবে; এবং আর এক জন আপন হস্তে লিখিবে ‘সদাপ্রভুর উদ্দেশে’, ও ইস্রায়েল নামে উপাধি গ্রহণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একজন বলিবে, আমি সদাপ্রভুর; আর একজন যাকোবের নামে অভিহিত হইবে; এবং আর একজন আপন হস্তে লিখিবে ‘সদাপ্রভুর উদ্দেশে’, ও ইস্রায়েল নামে উপাধি গ্রহণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন বলবে যে, সে সদাপ্রভুর; আর একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে; অন্য আর একজন নিজের হাতের উপরে লিখবে যে, সে সদাপ্রভুর, আর সে ইস্রায়েল নাম গ্রহণ করবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন বলবে যে, সে মাবুদের; আর একজন ইয়াকুবের নামে নিজের পরিচয় দেবে; অন্য আর একজন নিজের হাতের উপরে লিখবে যে, সে মাবুদের, আর সে ইসরাইল নাম গ্রহণ করবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনে জনে তারা বলবে, ‘আমি প্রভু পরমেশ্বরের’, তারা আসবে যোগদান করতে ইসরায়েল প্রজাবৃন্দের দলে প্রতি জনে তারা লিখবে প্রভুর নাম আপন বাহুতে অভিহিত করবে নিজেকে ঈশ্বরের প্রজারূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন বলবে, ‘আমি প্রভুর|’ অন্য একজন ‘যাকোবের’ নাম ব্যবহার করবে| অন্য জন তার নাম সাক্ষর করবে এবং বলবে, ‘আমিই প্রভুর|’ অন্য জন ব্যবহার করবে ‘ইস্রায়েলের নাম|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বলবে যে, “আমি সদাপ্রভুর ও একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে এবং আর একজন নিজের হাতের উপরে লিখবে যে, সদাপ্রভুর সঙ্গে যুক্ত, আর ইস্রায়েল নাম গ্রহণ করবে।”