Isaiah 44:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, ইসরাইলের বাদশাহ্‌, তার মুক্তিদাতা, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ছাড়া আর কোন আল্লাহ্‌ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের রাজা ও মুক্তিদাতা, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: আমিই প্রথম ও আমিই শেষ: আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তাহার মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তাহার মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু, যিনি ইস্রায়েলের রাজা ও মুক্তিদাতা, যিনি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, তিনি এই কথা বলছেন, “আমিই প্রথম ও আমিই শেষ; আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ, যিনি ইসরাইলের বাদশাহ্‌ ও মুক্তিদাতা, যিনি আল্লাহ্‌ রাব্বুল আলামীন, তিনি এই কথা বলছেন, “আমিই প্রথম ও আমিই শেষ; আমি ছাড়া আর কোন মাবুদ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর, যিনি ইসরায়েলের রক্ষক, রাজাধিরাজ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমিই আদি এবং অন্ত, আমিই অদ্বিতীয়, আমি ছাড়া আর নেই কোন ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলের রাজা| প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলকে রক্ষা করবেন| প্রভু বলেন, “আমিই একমাত্র ঈশ্বর| অন্য কোন দেবতা নেই| আমিই আদি, আমিই অন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি ইস্রায়েলের রাজা, তার মুক্তিদাতা, যিনি বাহিনীদের সদাপ্রভু, তিনি এই কথা বলছেন, “আমিই প্রথম ও আমিই শেষ; আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।