Isaiah 44:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মত কে ডাকবে ও তা জানাবে এবং আমার জন্য তা বিন্যাস করবে— যখন থেকে আমি পুরানো দিনের লোকদের স্থাপন করেছিলাম? আর যা যা আসছে এবং যা যা ঘটবে, তারা তা আগেই বলুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমার মতো আর কে আছে? সে সেকথা ঘোষণা করুক। সে তা বলুক ও আমার সামনে উপস্থাপন করুক; আমার পুরাকালের লোকদের স্থাপন করার সময় কী ঘটেছিল, আর ভবিষ্যতেই বা কী ঘটবে, হ্যাঁ, সে আগাম বলুক, ভাবীকালে কী ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ন্যায় কে ডাকিবে, ও তাহা জ্ঞাত করিবে, এবং আমার জন্য তাহা বিন্যাস করিবে, —যে অবধি আমি পুরাকালীন প্রজাবৃন্দকে স্থাপন করিয়াছিলাম? আর যাহা যাহা আসিতেছে, এবং যাহা যাহা ঘটিবে, উহারা তাহা জ্ঞাত করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ন্যায় কে ডাকিবে, ও তাহা জ্ঞাত করিবে, এবং আমার জন্য তাহা বিন্যাস করিবে, যে অবধি আমি পুরাকালীন প্রজাবৃন্দকে স্থাপন করিয়াছিলাম? আর যাহা যাহা আসিতেছে, এবং যাহা যাহা ঘটিবে, উহারা তাহা জ্ঞাত করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমার মত আর কে আছে? সে তা ঘোষণা করুক। সে ঘোষণা করুক ও আমাকে বলুক যে, আমি পুরানো দিনের লোকদের স্থাপন করবার পর কি ঘটেছিল আর কি এখনও ঘটে নি; হ্যাঁ, যা ঘটবে সে তা আগেই বলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমার মত আর কে আছে? সে তা ঘোষণা করুক। সে ঘোষণা করুক ও আমাকে বলুক যে, আমি পুরানো দিনের লোকদের স্থাপন করবার পর কি ঘটেছিল আর কি এখনও ঘটে নি; জ্বী, যা ঘটবে সে তা আগেই বলুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যা করেছি, পেরেছে কি কেউ করতে তেমন কাজ? কে পেরেছে বলতে আগামীদিনের ঘটনার কথা আদি থেকে অন্তিমকাল পর্যন্ত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মতো অন্য কোন ঈশ্বর নেই| যদি কেউ থাকেন তাহলে সেই দেবতার কথা বলা উচিৎ‌| সেই দেবতার উচিৎ‌ ছিল এখানে এসে প্রমাণ করা যে তিনিও আমারই মতো| আমি যখন এই প্রাচীন লোকদের সৃষ্টি করেছিলাম তখন কি ঘটেছিল সেই দেবতার আমাকে বলা উচিৎ‌| ভবিষ্যতে কি ঘটবে তিনি যে তা জানেন তা প্রমাণ করার জন্য ঐ দেবতার আমাকে কোন নিদর্শন দেওয়া উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মত আর কে আছে? সে তা ঘোষণা করুক। আমার কাছে বর্ণনা করুক এবং বলুক যে, আমি পুরানো দিনের লোকদের স্থাপন করবার পর কি ঘটেছিল এবং যা ঘটবে সে তা আগেই বলুক।