Isaiah 44:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ভয়ে কেঁপো না বা ভয় করো না; আমি কি পূর্বকাল থেকে তোমাদেরকে শুনাই নি ও জানাই নি? আর তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোন আল্লাহ্‌ কি আছে? আর কোন শৈল নেই, আমি আর কাউকেও জানি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ভয়ে কেঁপো না, ভয় কোরো না। একথা আমি কি ঘোষণা করিনি ও বহুপূর্বেই তা বলে দিইনি? তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোনো ঈশ্বর কি আছে? না, আর কোনো শৈল নেই; আমি তেমন কাউকে জানি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কম্পান্বিত হইও না, ভয় করিও না; আমি কি পূর্ব্বাবধি তোমাদিগকে শুনাই নাই ও জানাই নাই? আর তোমরাই আমার সাক্ষী। আমি ভিন্ন আর কোন ঈশ্বর কি আছে? অন্য শৈল নাই, আমি কাহাকেও জানি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কম্পান্বিত হইও না, ভয় করিও না; আমি কি পূর্বাবধি তোমাদিগকে শুনাই নাই ও জানাই নাই? আর তোমরাই আমার সাক্ষী। আমি ভিন্ন আর কোন ঈশ্বর কি আছে? অন্য শৈল নাই, আমি কাহাকেও জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কেঁপো না বা ভয় কোরো না। আমি কি অনেক দিন আগে এই সব ঘোষণা করি নি ও জানাই নি? তোমরাই আমার সাক্ষী; আমি ছাড়া আর কি কোন ঈশ্বর আছে? না, আর কোন আশ্রয়-পাহাড় নেই; আমি আর কাউকে জানি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কেঁপো না বা ভয় কোরো না। আমি কি অনেক দিন আগে এই সব ঘোষণা করি নি ও জানাই নি? তোমরাই আমার সাক্ষী; আমি ছাড়া আর কি কোন মাবুদ আছে? না, আর কোন আশ্রয়-পাহাড় নেই; আমি আর কাউকে জানি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাবৃন্দ, ভয় পেয়ো না তোমরা! প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যা কিছু আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, সবই জান তোমরা! তোমরাই আমার সাক্ষী। আছে কি আর কোন শক্তি আমার সমকক্ষ? আছে কি কোন পরাক্রমী দেবতা যার কথা আমি শুনি নি কখনও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভীত হয়ো না| উদ্বিগ্ন হয়ো না! আমি সর্বদাই তোমাদের বলেছি যে কি ঘটবে| তোমরাই আমার সাক্ষী! অন্য কোন ঈশ্বর নেই| আমিই একমাত্র| অন্য কোন ‘শিলা’ নেই| আমি জানি আমিই একমাত্র!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভয় পেও না বা ভীত হয়ো না। আমি কি অনেক দিন আগে এই সব ঘোষণা করিনি ও জানায়নি? তোমরাই আমার সাক্ষী; আমি ছাড়া আর কি কোনো ঈশ্বর আছে? না, আর কোনো শক্তিশালী পাহাড়ের মত ঈশ্বর নেই; আমি আর কাউকে জানি না।”