Isaiah 44:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খোদাই-করা মূর্তির নির্মাতারা সকলে অবস্তু, তাদের মূল্যবান বস্তুগুলো উপকারী নয়; এবং তাদের নিজের সাক্ষীরা দেখে না, জানে না, যেন তারা লজ্জিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা প্রতিমা নির্মাণ করে, তারা কিছুই নয়, তাদের নির্মিত মনোহর বস্তুগুলি কোনো উপকারে আসে না। যারা তাদের হয়ে কথা বলে, তারা অন্ধ; নিজেদেরই লজ্জা উদ্রেকের জন্য তারা অজ্ঞ প্রতিপন্ন হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষোদিত প্রতিমার নির্ম্মাতারা সকলে অবস্তু, তাহাদের পুত্তলিরত্ন সকল উপকারী নয়; এবং তাহাদের নিজের সাক্ষিগণ দেখে না, জানে না, যেন তাহারা লজ্জাপ্রাপ্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষোদিত প্রতিমার নির্মাতারা সকলে অবস্তু, তাহাদের পুত্তলিরত্ন সকল উপকারী নয়; এবং তাহাদের নিজের সাক্ষিগণ দেখে না, জানে না, যেন তাহারা লজ্জাপ্রাপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা খোদাই করে প্রতিমা তৈরী করে তারা অপদার্থ; তাদের এই মূল্যবান জিনিসগুলো উপকারী নয়। সেই প্রতিমাগুলোর পক্ষ হয়ে যারা কথা বলে তারা অন্ধ, কিছু জানে না; সেইজন্য তারা লজ্জা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খোদাই করে মূর্তি তৈরী করে তারা অপদার্থ; তাদের এই মূল্যবান জিনিসগুলো উপকারী নয়। সেই মূর্তিগুলোর পক্ষ হয়ে যারা কথা বলে তারা অন্ধ, কিছু জানে না; সেইজন্য তারা লজ্জা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা প্রতিমা গড়ার কারিগর, মূল্যহীন তাদের কাজ। যে দেবতাদের তারা এত উচ্চ আসনে বসায়, সেগুলিও অর্থহীন, অলীক বস্তুমাত্র। যারা এই সমস্ত দেবতার উপাসনা করে, তারা অন্ধ ও অজ্ঞ—তারা মূর্খ প্রতিপন্ন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কেউ মূর্ত্তি বানায়| কিন্তু তারা মূল্যহীন| লোকে সেই মূর্ত্তিকে ভালোবাসে| কিন্তু সেইগুলি মূল্যহীন| সেই লোকগুলি মূর্ত্তিগুলির সাক্ষী হলেও তারা দেখতে পায় না| তারা কিছুই জানে না, তারা তাদের কৃতকর্মের জন্য যথেষ্ট লজ্জিত হতে জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা খোদাই করে প্রতিমা তৈরী করে তারা মূল্যহীন; তাদের এই মূল্যবান জিনিসগুলো উপকারী নয়। সেই প্রতিমাগুলোর পক্ষ হয়ে যারা কথা বলে তারা অন্ধ, কিছু জানে না এবং তারা লজ্জা পাবে।