Isaiah 45:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর অভিষিক্ত ব্যক্তি কাইরাসের বিষয়ে এই কথা বলেন, আমি তার ডান হাত ধরেছি, আমি তার সম্মুখে নানা জাতিকে পরাজিত করবো, আর বাদশাহ্‌দের রাজপোশাক খুলে ফেলবো; আমি তার আগে সমস্ত কবাট মুক্ত করবো, আর তোরণদ্বারগুলো বন্ধ থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু তাঁর অভিষিক্ত জন কোরস সম্পর্কে এই কথা বলেন, আমি তার ডান হাত ধরে আছি, যেন সব জাতিকে তার সামনে নত করি এবং সব রাজার রণসাজ খুলে ফেলি, যেন তার সামনে সব দরজা উন্মুক্ত হয়, যেন কোনও দুয়ার বন্ধ না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর অভিষিক্ত লোক কোরসের সম্বন্ধে বলছেন, “তার সামনে জাতিদের দমন করবার জন্য আর রাজাদের শক্তিহীন করবার জন্য আমি তার ডান হাত ধরেছি। আমি তার সামনে দরজাগুলো খুলে দেব যাতে ফটকগুলো বন্ধ না থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর অভিষেক-করা বান্দা কাইরাসের সম্বন্ধে বলছেন, “তার সামনে জাতিদের দমন করবার জন্য আর বাদশাহ্‌দের শক্তিহীন করবার জন্য আমি তার ডান হাত ধরেছি। আমি তার সামনে দরজাগুলো খুলে দেব যাতে দরজাগুলো বন্ধ না থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন সাইরাসকে, রাজা হওয়ার জন্য! জাতিবৃন্দকে জয় করার জন্য নিয়োগ করেছেন তাকে, প্রেরণ করেছেন তাকে রাজন্যবর্গের ক্ষমতা কেড়ে নিতে, স্বয়ং প্রভু পরমেশ্বর খুলে দেবেন শহর-নগরের রুদ্ধ দুয়ার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর মনোনীত রাজা কোরসের বিষয়ে প্রভু এই কথা বলেন, “আমি কোরসের ডান হাত ধরবো| রাজাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে, আমি তাকে সাহায্য করব| কোরসকে নগরদ্বার আটকাবে না| আমি ফটকগুলো খুলে দেব এবং কোরস প্রবেশ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একথা যা সদাপ্রভু তাঁর অভিষিক্ত লোক কোরসকে বলছেন, যার ডান হাত আমি ধরি, তার সামনে জাতিদের দমন করবার জন্য নিরস্ত্র রাজাদের এবং তার সামনে দরজাগুলো খুলতে যাতে দরজাগুলো খোলা থাকে।