Isaiah 45:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, ইসরাইলের পবিত্রতম ও তার নির্মাতা এই কথা বলেন, তোমরা আগামী ঘটনাগুলোর বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর; আমার সন্তানদের ও আমার হাতের কাজের বিষয়ে আমাকে হুকুম দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তার স্রষ্টা, তিনি এই কথা বলেন, ভাবীকালে যা ঘটবে, আমার সন্তানদের প্রসঙ্গে তোমরা কি প্রশ্ন করছ, অথবা, আমার হাতের কাজ সম্পর্কে তোমরা আমাকে আদেশ দিচ্ছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, ইস্রায়েলের পবিত্রতম ও তাহার নির্ম্মাতা, এই কথা কহেন, তোমরা আগামী ঘটনা সকলের বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর; আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্য্যের বিষয়ে আমাকে আদেশ দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ইস্রায়েলের পবিত্রতম ও তাহার নির্মাতা, এই কথা কহেন, তোমরা আগামী ঘটনা সকলের বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর; আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্যের বিষয়ে আমাকে আদেশ দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভু, যিনি ইস্রায়েলের সেই পবিত্রজন, যিনি তার সৃষ্টিকর্তা, তিনি এই কথা বলছেন, ‘তোমরা কি ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছ? আমার সন্তানদের সম্বন্ধে কিম্বা আমার হাতের কাজের বিষয়ে কি আমাকে আদেশ দিচ্ছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ, যিনি ইসরাইলের আল্লাহ্‌ পাক, যিনি তার সৃষ্টিকর্তা, তিনি এই কথা বলছেন, ‘তোমরা কি ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছ? আমার সন্তানদের সম্বন্ধে কিংবা আমার হাতের কাজের বিষয়ে কি আমাকে হুকুম দিচ্ছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর, যিনি ভাবী দিনের রূপকার, বলেন সেই প্রভু পরমেশ্বর, আমার সন্তানদের সম্পর্কে প্রশ্ন করার নেই তোমার কোন অধিকার, অথবা আমার করণীয় কি, সে বিষয়ে বুদ্ধি দেবার নেই তোমার কোন অধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বর ইস্রায়েলের পবিত্রতম| তিনি ইস্রায়েলের সৃষ্টিকর্তা| তিনি বলেন, “তোমরা কি আমাকে আমার সন্তানদের কথা জিজ্ঞাসা করছ, অথবা আমি নিজে হাতে যা তৈরী করেছি তা নিয়ে কি করতে হবে তা তোমরা আমায় আদেশ দিচ্ছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই যা সদাপ্রভু বলেন, যিনি ইস্রায়েলের পবিত্র ব্যক্তি, তার সৃষ্টিকর্ত্তা, আসার বিষয়ে, আমাকে কি প্রশ্ন কর আমার শিশুদের সম্বন্ধে? আমার হাতের কাজের বিষয়ে কি আমাকে বলছো?