Isaiah 45:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দুনিয়া নির্মাণ করেছি ও দুনিয়ার উপরে মানবজাতির সৃষ্টি করেছি; আমি আমার হাতে আসমান বিছিয়ে দিয়েছি এবং আসমানের সমস্ত বাহিনীকে হুকুম দিয়ে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ। আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে, আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পৃথিবী নির্ম্মাণ করিয়াছি, ও পৃথিবীর উপরে মনুষ্যের সৃষ্টি করিয়াছি; আমি নিজ হস্তে আকাশমণ্ডল বিস্তীর্ণ করিয়াছি, এবং আকাশের সমস্ত বাহিনীকে আজ্ঞা দিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পৃথিবী নির্মাণ করিয়াছি, ও পৃথিবীর উপরে মনুষ্যের সৃষ্টি করিয়াছি; আমি নিজ হস্তে আকাশমণ্ডল বিস্তীর্ণ করিয়াছি, এবং আকাশের সমস্ত বাহিনীকে আজ্ঞা দিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই পৃথিবী তৈরী করে তার উপর মানুষকে সৃষ্টি করেছি; আমি নিজের হাতে আকাশকে বিছিয়ে দিয়েছি আর আকাশের সূর্য, চাঁদ ও তারাগুলোকে স্থাপন করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই দুনিয়া তৈরী করে তার উপর মানুষকে সৃষ্টি করেছি; আমি নিজের হাতে আকাশকে বিছিয়ে দিয়েছি আর আসমানের সূর্য, চাঁদ ও তারাগুলোকে স্থাপন করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই গড়েছি এই বিশ্বসংসার, সৃষ্টি করেছি মানুষ পৃথিবীর বুকে, আমারই ক্ষমতাবলে বিস্তার করেছি আমি আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি আমারই নিয়ন্ত্রণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই দেখো! আমি পৃথিবীকে বানিয়েছি| পৃথিবীর বাসিন্দা সব মানুষের সৃষ্টিকারী আমি| নিজের হাত দিয়ে আকাশ বানিয়েছি| এবং আমি আকাশের সমস্ত সৈন্যসমূহকে আদেশ করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম এবং তার উপর মানুষকে সৃষ্টি করেছিলাম। এটা আমার হাত ছিল যা আকাশমণ্ডলকে বিস্তার করেছি এবং আমি আদেশ করেছিলাম সব নক্ষত্রদের আবির্ভূত হবার জন্য।