Isaiah 45:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি গোপনে অন্ধকারময় দেশের কোন স্থানে কথা বলি নি; আমি ইয়াকুবের বংশকে এই কালাম বলি নি যে, ‘তোমরা অনর্থক আমার খোঁজ কর, আমি মাবুদ ন্যায্য কালাম বলি, সরলতার কথা বলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি গোপনে কথা বলিনি, কোনো অন্ধকারময় দেশের কোনো প্রান্ত থেকে; আমি যাকোবের বংশধরদের বলিনি, ‘বৃথাই আমার অন্বেষণ করো।’ আমি সদাপ্রভু, আমি সত্যিকথা বলি; যা ন্যায়সংগত, সেকথাই ঘোষণা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি গোপনে অন্ধকারময় দেশের কোন স্থানে কথা কহি নাই; আমি যাকোবের বংশকে এই বাক্য কহি নাই যে, ‘তোমরা অনর্থক আমার অন্বেষণ কর,’ আমি সদাপ্রভু ন্যায্য বাক্য বলি, সরলতার কথা কহি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি গোপনে অন্ধকারময় দেশের কোন স্থানে কথা কহি নাই; আমি যাকোবের বংশকে এই বাক্য কহি নাই যে, ‘তোমরা অনর্থক আমার অন্বেষণ কর,’ আমি সদাপ্রভু ন্যায্য বাক্য বলি, সরলতার কথা কহি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন অন্ধকার দেশের কোন জায়গা থেকে আমি গোপনে কথা বলি নি। যাকোবের বংশকে আমি বলি নি, ‘তোমরা মিথ্যাই আমাকে ডাক।’ আমি সদাপ্রভু ন্যায্য কথা বলি; যা ঠিক তা-ই ঘোষণা করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন অন্ধকার দেশের কোন জায়গা থেকে আমি গোপনে কথা বলি নি। ইয়াকুবের বংশকে আমি বলি নি, ‘তোমরা মিথ্যাই আমাকে ডাক।’ আমি মাবুদ ন্যায্য কথা বলি; যা ঠিক তা-ই ঘোষণা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন কথা আমি বলি নি কাউকে গোপনে অন্ধকারে রাখি নি সংগোপনে উদ্দেশ্য আমার। ইসরায়েলকে আমি বলি নি কখনও ‘অনুসন্ধান কর আমায় শ্রীহীন বিশৃঙ্খলার মাঝে। আমি প্রভু পরমেশ্বর, আমি সত্য কথা বলি যা কিছু সর্বাংশে ন্যায্যা তথা সঠিক ও সঙ্গত সবাইকে জানাই সে কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি গোপনে কিছু বলি নি| আমি খোলাখুলি কথা বলেছি| আমি আমার কথাগুলি পৃথিবীর অন্ধকার স্থানে লুকিয়ে রাখি নি| আমি যাকোবের লোকদের পরিত্যক্ত জায়গায় আমার খোঁজ করতে বলিনি| আমিই প্রভু, আমি সত্যি কথা বলি, আমার মুখ নিঃসৃত সব সত্যি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি গোপনে বলিনি কোন লুকানো জায়গা থেকে, যাকোবের বংশকে আমি বলিনি, বৃথাই আমাকে ডাক! আমি সদাপ্রভু মন থেকে বলি; আমি বলি যা ঠিক তাই ঘোষণা করি।