Isaiah 45:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার অগ্রভাগে গমন করে উঁচু-নিচু স্থান সমান করবো, আমি ব্রোঞ্জের কবাট ভেঙ্গে ফেলব ও লোহার হুড়কা কেটে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার আগে আগে যাব এবং সব পাহাড়-পর্বতকে সমভূমি করব; আমি পিতলের সব দুয়ার ভেঙে ফেলব ও লোহার সব অর্গল কেটে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চনীচ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভগ্ন করিব, ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চনিচ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভগ্ন করিব, ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি কোরসকে বলছেন, “আমি তোমার আগে আগে গিয়ে উঁচু-নীচু জায়গাগুলো সমান করে দেব; আমি ব্রোঞ্জের সব ফটক ভেংগে দেব আর লোহার আগলগুলো কেটে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কাইরাসকে বলছেন, “আমি তোমার আগে আগে গিয়ে উঁচু-নীচু জায়গাগুলো সমান করে দেব; আমি ব্রোঞ্জের সব দরজা ভেংগে দেব আর লোহার আগলগুলো কেটে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাইরাসকে প্রভু পরমেশ্বর বলেছেন, আমি স্বয়ং তৈরী করব তোমার পথ, সমান করে দেব গিরি-পর্বত, ভেঙ্গে দেব আমি ব্রোঞ্জের কপাট, বিচূর্ণ করব লৌহ গরাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরস তোমার সেনারা যাত্রা করবে এবং আমি যাব তোমার সম্মুখে| আমি পর্বতকে সমতল করে দেব| ব্রোঞ্জের নগরদ্বার ভেঙ্গে দেব| দ্বারের লৌহ-দণ্ড কেটে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার আগে যাবো এবং পর্বতগুলো সমান করবো; আমি ব্রোঞ্জের দরজা ভেঙে টুকরো করবো এবং লোহার খিলগুলো কেটে ফেলব।