Isaiah 45:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জাতিদের মধ্য থেকে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হয়ে এসো, একসঙ্গে কাছে এসো, তারা কিছুই জানে না, যারা নিজেদের মূর্তির কাঠ বয়ে বেড়ায়, যারা এমন দেবতার কাছে মুনাজাত করে, যে উদ্ধার করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা একসঙ্গে জড়ো হও ও এসো; বিভিন্ন দেশ থেকে পলাতকেরা, তোমরা সমবেত হও। তারা অজ্ঞ, যারা কাঠের মূর্তি বয়ে নিয়ে বেড়ায়, যারা সেই দেবতাদের কাছে প্রার্থনা করে, যারা রক্ষা করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হইয়া আইস, একসঙ্গে নিকটে আইস; তাহারা কিছুই জানে না, যাহারা আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়া বেড়ায়, যাহারা এমন দেবতার কাছে প্রার্থনা করে, যে পরিত্রাণ করিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হইয়া আইস, একসঙ্গে নিকটে আইস, তাহারা কিছুই জানে না, যাহারা আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়া বেড়ায়, যাহারা এমন দেবতার কাছে প্রার্থনা করে, যে পরিত্রাণ করিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ওহে অন্যান্য জাতির বেঁচে থাকা লোকেরা, তোমরা এক সংগে জড়ো হয়ে এস। যারা কাঠের মূর্তি বয়ে নিয়ে বেড়ায় আর এমন দেবতার কাছে প্রার্থনা করে যে উদ্ধার করতে পারে না তারা কিছুই জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ওহে অন্যান্য জাতির বেঁচে থাকা লোকেরা, তোমরা এক সংগে জমায়েত হয়ে এস। যারা কাঠের মূর্তি বয়ে নিয়ে বেড়ায় আর এমন দেবতার কাছে মুনাজাত করে যে উদ্ধার করতে পারে না তারা কিছুই জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, সাম্রাজ্যের পতন কালে জাতিবৃন্দের মধ্য থেকে রক্ষা পেয়েছ যারা, একত্র হও তোমরা সকলে, বিচারের জন্য প্রস্তুত কর নিজেদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অন্যান্য জাতি থেকে পালিয়ে এসেছ| তাই একত্রিত হয়ে আমার সামনে এস| (এই মানুষগুলি ভ্রান্ত দেবতার মূর্ত্তি বহন করেছিল| এই সব লোকরা অসার দেবতাদের কাছে প্রার্থনা করে| কিন্তু তারা জানে না তারা কি করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদেরকে এক সঙ্গে জড়ো করো এবং এসো এক সঙ্গে জড়ো হও অন্য জাতির আশ্রয় প্রার্থীরা। তাদের জ্ঞান নেই যারা ক্ষোদিত মূর্ত্তি বয়ে নিয়ে বেড়ায় এবং দেবতার কাছে প্রার্থনা করে যে বাঁচাতে পারে না।