Isaiah 45:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার নামে শপথ করেছি, আমার ধার্মিকতায় আমার মুখ কথা বলেছে, একটি কালাম, যা ফিরে আসবে না, বস্তুত আমার কাছে প্রত্যেকে হাঁটু পাতবে, প্রত্যেক জিহ্বা শপথ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিজেই শপথ নিয়েছি, সম্পূর্ণ সততার সঙ্গে আমার মুখ তা উচ্চারণ করেছে, এমন এক বাণী যা প্রত্যাহৃত হবে না: প্রত্যেকের জানু আমার সামনে পাতিত হবে; আমার নামে সমস্ত জিভ শপথ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্ম্মিকতা নির্গত হইয়াছে, একটী বাক্য, যাহা ফিরিয়া আসিবে না, বস্তুতঃ আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে, একটি বাক্য, যাহা ফিরিয়া আসিবে না, বস্তুতঃ আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজের নামেই শপথ করেছি, আমার ন্যায্যতায় আমি এই কথা বলেছি, আর তা বাতিল হবে না। সেই কথা হল, আমার সামনে প্রত্যেকে হাঁটু পাতবে এবং আমার অধীনতা স্বীকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজের নামেই কসম খেয়েছি, আমার ন্যায্যতায় আমি এই কথা বলেছি, আর তা বাতিল হবে না। সেই কথা হল, আমার সামনে প্রত্যেকে হাঁটু পাতবে এবং আমার অধীনতা স্বীকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শপথ মিথ্যা হবার নয়, পরিবর্তনীয় নয় আমার মুখ নিঃসৃত অঙ্গীকার প্রতিটি মানব হবে নতজানু সম্মুখে আমার, আমার প্রতি আনুগত্যের শপথ নেবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আমার নিজ ক্ষমতাবলে এই শপথ করছি এবং যখন আমি প্রতিশ্রুতি করি তখন তা সত্যি হবেই| আমি যা প্রতিশ্রুতি করেছি তা ঘটবেই এবং আমার প্রতিশ্রুতি প্রত্যেক লোক আমার সামনে মাথা নত করবে| প্রত্যেক লোক প্রতিশ্রুতিবদ্ধ হবে যে তারা আমাকে অনুসরণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজের নামেই শপথ করেছি, কেবল আদেশে এই কথা বলেছি এবং এটা ফিরে আসবে না। আমার কাছে প্রত্যেকে হাঁটু পাতবে, প্রত্যেক জিভ শপথ করবে,