Isaiah 45:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে আমাকে বলবে, কেবল মাবুদেই ধার্মিকতা ও শক্তি আছে; তাঁরই কাছে লোকেরা আসবে এবং যেসব লোক তাঁতে বিরক্ত, তারা লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার বিষয়ে বলবে, ‘কেবলমাত্র সদাপ্রভুতেই আছে ধার্মিকতা ও শক্তি।’ ” যারাই তাঁর বিরুদ্ধে ক্রুদ্ধ হয়েছে, তারা তাঁর কাছে এসে লজ্জিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে আমাকে বলিবে, কেবল সদাপ্রভুতেই ধার্ম্মিকতা ও শক্তি আছে; তাঁহারই কাছে লোকেরা আসিবে, এবং যে সকল লোক তাঁহাতে বিরক্ত, তাহারা লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে আমাকে বলিবে, কেবল সদাপ্রভুতেই ধার্মিকতা ও শক্তি আছে; তাঁহারই কাছে লোকেরা আসিবে, এবং যে সকল লোক তাঁহাতে বিরক্ত, তাহারা লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার বিষয় বলবে, ‘কেবল সদাপ্রভুর মধ্যেই সততা ও শক্তি আছে।’ লোকেরা আমার কাছে আসবে এবং যারা আমার উপর রেগে আছে তারা লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার বিষয় বলবে, ‘কেবল মাবুদের মধ্যেই সততা ও কুদরত আছে।’ লোকেরা আমার কাছে আসবে এবং যারা আমার উপর রেগে আছে তারা লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলবে, একমাত্র প্রভু পরমেশ্বরের কাছেই আছে শক্তি ও বিজয়, কিন্তু ভক্তি করে না যারা তাঁকে তারা হবে উপহাসের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে বলবে, ‘একমাত্র প্রভুর কাছ থেকেই ক্ষমতা ও ধার্মিকতা এসেছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বলবে, কেবল সদাপ্রভুর কাছে পরিত্রান এবং শক্তি আছে। সবাই যারা তাঁর উপর রেগে আছে তারা তাঁর সামনে লজ্জায় অবনত হবে।