Isaiah 45:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদেই ইসরাইলের সমস্ত বংশ ধার্মিক বলে গণ্য হবে ও গৌরব লাভ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভুতে ইস্রায়েলের সমস্ত বংশধর ধার্মিক গণিত হবে ও গৌরব লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুতেই ইস্রায়েলের সমস্ত বংশ ধার্ম্মিকীকৃত হইবে, ও শ্লাঘা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুতেই ইস্রায়েলের সমস্ত বংশ ধার্মিকীকৃত হইবে, ও শ্লাঘা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মধ্যেই ইস্রায়েলের সমস্ত বংশ নির্দোষ বলে প্রমাণিত হবে এবং তারা আমার গৌরব করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মধ্যেই ইসরাইলের সমস্ত বংশ নির্দোষ বলে প্রমাণিত হবে এবং তারা আমার প্রশংসা করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, উদ্ধার করব আমি যাকোবের সমগ্র কুলকে, তারা গাইবে আমার বন্দনা গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলবে, “শুধুমাত্র ঈশ্বরেই বিচার এবং শক্তি খুঁজে পাওয়া যায়|” কেউ কেউ প্রভুর ওপর রুদ্ধ| কিন্তু তারা তাঁর কাছে আসবে এবং তখন এই সব রুদ্ধ লোকরা লজ্জিত হবে| প্রভু ইস্রায়েলের লোকদের ভাল কাজ করতে সাহায্য করবেন এবং তারা তাদের ঈশ্বরের জন্য খুব গর্বিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মধ্যেই ইস্রায়েলের সব বংশ সমর্থনযোগ্য হবে এবং তারা তাতে গর্ব করবে।