Isaiah 45:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত ধন-সম্পদ দেব, যেন তুমি জানতে পার, আমি মাবুদই তোমার নাম ধরে ডাকি, আমি ইসরাইলের আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অন্ধকারে রাখা সব ঐশ্বর্য তোমাকে দেব, দেব সেইসব সম্পদ, যেগুলি গুপ্ত স্থানে রাখা আছে, যেন তুমি জানতে পারো যে, আমিই সদাপ্রভু, আমি ইস্রায়েলের ঈশ্বর, যিনি তোমার নাম ধরে ডাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিব; যেন তুমি জানিতে পার, আমি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ডাকি, আমি ইস্রায়েলের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিব; যেন তুমি জানিতে পার, আমি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ডাকি, আমি ইস্রায়েলের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধন-সম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব, যাতে তুমি জানতে পার যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যিনি তোমার নাম ধরে ডাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধন-সম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব, যাতে তুমি জানতে পার যে, আমিই আল্লাহ্, ইসরাইলের মাবুদ, যিনি তোমার নাম ধরে ডাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দান করব তোমাকে অতুল ধনরাশি অন্ধকারের গোপন কন্দর থেকে। তখনই তুমি জানবে, আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমিই ডেকেছি তোমায়, নাম ধরে তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সম্পদ অন্ধকারে রক্ষিত ছিল তা আমি তোমাকে দেব| আমি তোমাকে সব গুপ্তধন দিয়ে দেব| আমি এসব করব যাতে তুমি বুঝতে পার, আমিই প্রভু| আমিই ইস্রায়েলের ঈশ্বর এবং আমি তোমাকে নাম ধরে ডাকছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমি তোমাকে অন্ধকারের ধন-সম্পদ দেবো এবং লুকানো ধন দেব, যাতে তুমি জানতে পার যে, এটা আমি সদাপ্রভু, যে তোমাকে ডাকে তোমার নাম ধরে, আমি, ইস্রায়েলের ঈশ্বর।