Isaiah 45:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গোলাম ইয়াকুবের ও আমার মনোনীত ইসরাইলের জন্য আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমাকে না জানলেও তোমাকে উপাধি দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দাস যাকোব ও আমার মনোনীত ইস্রায়েলের কারণে, আমি তোমার নাম ধরে তোমাকে ডাকি ও তুমি আমাকে না জানলেও আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দাস যাকোবের ও আমার মনোনীত ইস্রায়েলের নিমিত্ত আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি; তুমি আমাকে না জানিলেও তোমাকে উপাধি দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দাস যাকোবের ও আমার মনোনীত ইস্রায়েলের নিমিত্ত আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি; তুমি আমাকে না জানিলেও তোমাকে উপাধি দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দাস যাকোবের জন্য, আমার বেছে রাখা ইস্রায়েলের জন্য আমি তোমার নাম ধরে ডেকেছি। আমাকে তুমি না জানলেও আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গোলাম ইয়াকুবের জন্য, আমার বেছে রাখা ইসরাইলের জন্য আমি তোমার নাম ধরে ডেকেছি। আমাকে তুমি না জানলেও আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি অভিষেক করেছি তোমায়, নিয়োগ করেছি আমার সেবক ইসরায়েলকে সাহায্য করার জন্য, যারা আমার মনোনীত। আমি দিয়েছি তোমাকে মহোত্তম সম্মান যদিও তুমি জান না আমার পরিচয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার দাস যাকোবের জন্য এই সব করি| আমি এই সব করি আমার নির্বাচিত লোক, ইস্রায়েলের লোকদের জন্য| কোরস নাম ধরে ডাকছি তোমাকে, তুমি জানো না আমাকে, তবু আমি তোমাকে নাম ধরে ডাকছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দাস যাকোবের জন্য এবং আমার নির্বাচিত ইস্রায়েলের জন্য, আমি তোমার নাম ধরে ডেকেছি; আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি যদিও তুমি আমাকে জানোনা।