Isaiah 45:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আলোর রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা; আমি মাবুদ এই সকলের সাধনকর্তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমিই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি, আমি সমৃদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি; আমি সদাপ্রভুই এই সমস্ত কাজ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্ত্তা, আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্ত্তা; আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্ত্তা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা; আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই আলো এবং অন্ধকার সৃষ্টি করি; আমিই মংগল নিয়ে আসি ও সর্বনাশের সৃষ্টি করি। আমি সদাপ্রভুই এই সব করে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই আলো এবং অন্ধকার সৃষ্টি করি; আমিই উন্নতি নিয়ে আসি ও সর্বনাশের সৃষ্টি করি। আমি মাবুদই এই সব করে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আলো আঁধারের স্রষ্টা আমিই মঙ্গল ও অমঙ্গল, শুভ ও অশুভ আমারই রচনা আমি প্রভু পরমেশ্বর সকলই আমার কীর্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আলোর সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা অন্ধকারেরও| আমি শান্তি সৃষ্টি করি, আমি সংকটসমূহ তৈরী করি| আমিই প্রভু, আমি এই সব কিছু করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আলো এবং অন্ধকার সৃষ্টি করি; আমি শান্তি আনি এবং দুর্যোগ সৃষ্টি করি; আমি সদাপ্রভুই যে এই সব জিনিস করি।