Isaiah 46:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই, যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে, আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই, যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি। আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে, আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই, তাহা পূর্ব্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই, তাহা পূর্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শেষ কালের বিষয় আগেই বলি আর যা এখনও হয় নি তা আগেই জানাই। আমি বলেছি যে, আমার উদ্দেশ্য স্থির থাকবে; আমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শেষ কালের বিষয় আগেই বলি আর যা এখনও হয় নি তা আগেই জানাই। আমি বলেছি যে, আমার উদ্দেশ্য স্থির থাকবে; আমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুরুতেই আমি সব কিছু ভবিষ্যদ্বাণী করে বলে দিয়েছিলাম, আগেই বলেছিলাম আমি আগামী দিনের ঘটনার কথা। বলেছিলাম, আমার পরিকল্পনা ব্যর্থ হবে না কখনও, আমি মনস্থ করেছি যা কিছু সকলই সাধিত হবে অনিবার্যরূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শেষে কি হবে শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি| অনেকদিন আগে, আমি যা বলেছি তা কিন্তু সব এখনও ঘটেনি| আমার যা পরিকল্পনা তা কিন্তু ঘটবেই| আমি যা করতে চাই তাই কিন্তু করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুরু থেকে শেষের কথা বলি এবং যা এখনও হয়নি তা আগেই বলি। আমি বলি, “আমার পরিকল্পনা ঘটবে এবং আমার যা ইচ্ছা তা আমি করব”।