Isaiah 46:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পূর্ব দিক থেকে হিংস্র পাখিকে, দূরদেশ থেকে আমার মন্ত্রণার মানুষকে, আহ্বান করি; আমি বলেছি, আর আমি সফল করবো; আমি কল্পনা করেছি, আর আমি সিদ্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব; বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে। আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব, আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পূর্ব্ব দিক্‌ হইতে হিংস্র পক্ষীকে, দূরদেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে, আহ্বান করি; আমি বলিয়াছি, আর আমি সফল করিব; আমি কল্পনা করিয়াছি, আর আমি সিদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পূর্ব দিক্‌ হইতে হিংস্র পক্ষীকে, দূরদেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে, আহ্বান করি; আমি বলিয়াছি, আর আমি সফল করিব; আমি কল্পনা করিয়াছি, আর আমি সিদ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উদ্দেশ্য পূরণ করবার জন্য আমি একজন লোককে দূর দেশ থেকে ডেকে আনব; সে পূর্বদেশ থেকে শিকারী পাখীর মত আসবে। আমি যা বলেছি তা আমি সফল করব এবং যা পরিকল্পনা করেছি তা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার উদ্দেশ্য পূরণ করবার জন্য আমি একজন লোককে দূর দেশ থেকে ডেকে আনব; সে পূর্বদেশ থেকে শিকারী পাখীর মত আসবে। আমি যা বলেছি তা আমি সফল করব এবং যা পরিকল্পনা করেছি তা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পূর্বদেশ থেকে আহ্বান করছি এক ব্যক্তিকে সে বাজপাখির মত আকস্মিক আঘাত হানবে, সার্থক করে তুলবে আমার পরিকল্পনা। আমার মুখনিঃসৃত বাক্যের অন্যথা হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পূর্বদিক থেকে একজন লোককে ডাকছি| সেই লোকটি ঈগলের মতো হবে| সে দূরের কোন দেশ থেকে আসবে এবং আমি যা করার সিদ্ধান্ত নেব সেগুলিই করবে| আমি তোমাদের বলছি, আমি কিন্তু এসব করবোই| আমি তাকে বানিয়েছি এবং আমিই তাকে নিয়ে আসব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পূর্ব দিক থেকে একটা শিকারের পাখিকে ডাকবো, আমি আমার পছন্দের একজন লোককে দূর দেশ থেকে ডাকবো; হ্যাঁ আমি বলেছি তা আমি সাধন করব; আমার উদ্দেশ্য আছে, আমি তাও করব।