Isaiah 46:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কঠিন-চিত্তেরা, তোমরা যারা ধার্মিকতা থেকে দূরবর্তী, আমার কথা শোন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে অনমনীয় হৃদয়ের মানুষ, তোমরা আমার কথা শোনো, তোমরা শোনো, যারা ধার্মিকতা থেকে বহুদূরে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কঠিন-চিত্তেরা, তোমরা যাহারা ধার্ম্মিকতা হইতে দূরবর্ত্তী, আমার কথা শুন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কঠিন-চিত্তেরা, তোমরা যাহারা ধার্মিকতা হইতে দূরবর্তী, আমার কথা শুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে একগুঁয়ে অন্তরের লোকেরা, তোমরা যারা আমার গ্রহণযোগ্য হওয়া থেকে দূরে আছ, আমার কথা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে একগুঁয়ে অন্তরের লোকেরা, তোমরা যারা আমার গ্রহণযোগ্য হওয়া থেকে দূরে আছ, আমার কথা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে উদ্ধত জেদী প্রজাবৃন্দ, তোমরা যারা ভেবেছ, সুদূর পরাহত সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের কেউ কেউ মনে করে তোমাদের প্রচণ্ড ক্ষমতা আছে| কিন্তু তোমরা ভাল কাজ কর না| আমার কথা শোন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কথা শোন, তোমরা জেদী লোকেরা, যারা সঠিক কাজ করা থেকে দূরে আছ।