Isaiah 46:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের ধর্মশীলতা কাছে নিয়ে আসলাম; তা দূরে থাকবে না, আর আমার উদ্ধারের বিলম্ব হবে না; আমার শোভাস্বরূপ ইসরাইলের জন্য আমি সিয়োনে উদ্ধার স্থাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার ধর্মশীলতা কাছে নিয়ে আসছি, তা আর বেশি দূরে নেই; আমার পরিত্রাণ দেওয়ার বিলম্ব আর হবে না। আমি সিয়োনকে আমার পরিত্রাণ দেব, ইস্রায়েলকে আমার জৌলুস দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিজ ধর্ম্মশীলতা নিকটস্থ করিলাম; তাহা দূরে থাকিবে না, আর আমার পরিত্রাণের বিলম্ব হইবে না, আমার শোভাস্বরূপ ইস্রায়েলের জন্য আমি সিয়োনে পরিত্রাণ স্থাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ ধর্মশীলতা নিকটস্থ করিলাম; তাহা দূরে থাকিবে না, আর আমার পরিত্রাণের বিলম্ব হইবে না; আমার শোভাস্বরূপ ইস্রায়েলের জন্য আমি সিয়োনে পরিত্রাণ স্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নির্দোষিতা আমি তোমাদের কাছে নিয়ে আসছি; তা বেশী দূরে নয় এবং আমার উদ্ধার কাজেরও আর বেশী দেরি নেই। আমি সিয়োনকে উদ্ধার করে ইস্রায়েলকে গৌরব দান করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নির্দোষিতা আমি তোমাদের কাছে নিয়ে আসছি; তা বেশী দূরে নয় এবং আমার উদ্ধার কাজেরও আর বেশী দেরি নেই। আমি সিয়োনকে উদ্ধার করে ইসরাইলকে গৌরব দান করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয়দিনের আগমন–—বিলম্ব নেই আর, আসন্ন আমার জয়। আমি উদ্ধার করব জেরুশালেমকে ভূষিত করব ইসরায়েলকে গৌরবের মহামহিমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভাল কাজ করব| খুব শীঘ্রই আমি আমার লোকদের রক্ষা করব| আমি সিয়োন ও আমার আশ্চর্য্যজনক ইস্রায়েলের জন্য পরিত্রাণ আনব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ধার্মিকতার কাছে তোমাদের নিয়ে আসছি; এটা বেশী দূরে নয় এবং আমার পরিত্রান অপেক্ষা করে না এবং আমি সিয়োনকে পরিত্রান দেবো এবং আমার সৌন্দর্য ইস্রায়েলকে দেবো।