Isaiah 46:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা একসঙ্গে উবুড় হল, নত হয়ে পড়লো, বোঝা রক্ষা করতে পারল না, বরং নিজেরা বন্দী হয়ে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা একসঙ্গে উপুড় হয়ে নত হয়েছে; তারা সেই বোঝা বহন করতে অক্ষম, তারা নিজেরাই বন্দি হওয়ার জন্য নির্বাসিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা একসঙ্গে উবুড় হইল, নত হইয়া পড়িল, বোঝা রক্ষা করিতে পারিল না, বরং আপনারা বন্দি হইয়া চলিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা একসঙ্গে উবুড় হইল, নত হইয়া পড়িল, বোঝা রক্ষা করিতে পারিল না, বরং আপনারা বন্দি হইয়া চলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেবতারা একসংগে উবুড় হবে আর নীচু হবে। তারা নিজেদের মূর্তিগুলো রক্ষা করতে পারবে না বরং নিজেরাই বন্দী হয়ে চলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেবতারা একসংগে উবুড় হবে আর নীচু হবে। তারা নিজেদের মূর্তিগুলো রক্ষা করতে পারবে না বরং নিজেরাই বন্দী হয়ে চলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসব অসার প্রতিমা নিজেদের পারে না বাঁচাতে, নিয়ে যাওয়া হচ্ছে তাদের বন্দী করে, এখানেই ব্যাবিলনের দেবকুলের চিরসমাপ্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব মূর্ত্তিদের মাথা নত হবে| তাদের সকলেরই পতন হবে| তারা কেউ পালাতে পারবে না| বন্দীদের মত তাদের দূরে বয়ে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একসঙ্গে তারা নিচু হতো, হাঁটুতে বসতো; তারা মুর্ত্তিগুলো বাঁচাতে পারল না, কিন্তু তারা নিজেরা বন্দী হয়ে যায়।