Isaiah 46:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুবের কুল, হে ইসরাইলকুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শোন; গর্ভ থেকে আমি তোমাদেরকে বহন করে আসছি, মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বহন করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে যাকোবের কুল, আমার কথা শোনো, তোমরাও শোনো, যারা ইস্রায়েল কুলে এখনও অবশিষ্ট আছ, গর্ভাবস্থা থেকে আমি তোমাদের ধারণ করেছি, তোমাদের জন্ম হওয়ার সময় থেকে আমি তোমাদের বহন করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোবের কুল, হে ইস্রায়েলকুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুন; গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোবের কুল, হে ইস্রায়েল-কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুন; গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যাকোবের বংশ, ইস্রায়েলের বংশের বেঁচে থাকা লোকেরা, তোমরা আমার কথা শোন। গর্ভে আসবার সময় থেকে এবং জন্মের পর থেকে আমি তোমাদের ভার বহন করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইয়াকুবের বংশ, ইসরাইলের বংশের বেঁচে থাকা লোকেরা, তোমরা আমার কথা শোন। গর্ভে আসবার সময় থেকে এবং জন্মের পর থেকে আমি তোমাদের ভার বহন করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যাকোবকুল, শোন আমার কথা, আমার প্রজাবৃন্দের মধ্যে অবশিষ্ট রয়েছ যারা শোন সকলে, আমি সযত্নে তোমাদের করেছি পালন তোমাদের জন্মলগ্ন থেকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাকোবের পরিবার শোন! ইস্রায়েলের যে সব লোক এখনও বেঁচে আছো শোন! আমি তোমাদের বয়ে নিয়ে যাচ্ছি| তোমরা যখন মায়ের গর্ভে ছিলে তখন থেকেই আমি তোমাদের বইছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কথা শোন, যাকোবের বংশ এবং তোমরা সবাই, যাকোব কুলের বাকি বংশ। যাদের আমি বহন করে আসছি জন্মের আগে থেকে, বহন করছি গর্ভ থেকে।