Isaiah 46:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে, কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে বা আমাকে কার সমতুল্য মনে করবে? তোমরা কার সদৃশ আমাকে মনে করবে যে আমাদের পরস্পর তুলনা করা হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাকে কাহার সদৃশ ও কাহার সমান বলিবে, কিম্বা কাহার সহিত আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাকে কাহার সদৃশ ও কাহার সমান বলিবে, কিম্বা কাহার সহিত আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা কার সংগে আমার তুলনা করবে কিম্বা কার সমান বলে আমাকে ধরবে? কার সংগে তুলনা করলে আমাদের সমান বলা যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা কার সংগে আমার তুলনা করবে কিংবা কার সমান বলে আমাকে ধরবে? কার সংগে তুলনা করলে আমাদের সমান বলা যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে আমার সমতুল? বলেন প্রভু পরমেশ্বর, কেউ কি আছে আমার মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কারও সঙ্গে কি আমার তুলনা করতে পার? না! কোন ব্যক্তি আমার সমান নয়! তুমি কি কোনও লোক খুঁজে পাবে যে হবে আমার সদৃশ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কার সঙ্গে আমার তুলনা করবে? এবং কার সদৃশ বলবে যাতে আমাদের সঙ্গে তুলনা করা যেতে পারে?