Isaiah 46:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা থলি থেকে সোনা ঢালে, নিক্তিতে রূপা ওজন করে, স্বর্ণকারকে বানি দেয়, আর সে তা দ্বারা একটি দেবতা নির্মাণ করে, পরে তারা ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে এবং দাঁড়িপাল্লায় রুপো ওজন করে; তারা তা থেকে দেবতা নির্মাণের জন্য স্বর্ণকারকে বানি দেয়, পরে তারা তার সামনে প্রণত হয়ে তার উপাসনা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোড়া হইতে স্বর্ণ ঢালে, নিক্তিতে রৌপ্য তৌল করে, স্বর্ণকারকে বানি দেয়, আর সে তাহার দ্বারা এক দেবতা নির্ম্মাণ করে, পরে তাহারা দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে। তাহারা তাহাকে স্কন্ধে তুলিয়া বহন করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোড়া হইতে স্বর্ণ ঢালে, নিক্তিতে রৌপ্য তৌল করে, স্বর্ণকারকে বানি দেয়, আর সে তাহার এক দেবতা নির্মাণ করে, পরে তাহারা দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে আর দাঁড়িপাল্লায় রূপা ওজন করে। সেগুলো দিয়ে তারা দেবতা তৈরী করবার জন্য স্বর্ণকারকে দেয়; পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে আর দাঁড়িপাল্লায় রূপা ওজন করে। সেগুলো দিয়ে তারা দেবতা তৈরী করবার জন্য স্বর্ণকারকে দেয়; পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে টাকার থলি খুলে স্বর্ণমুদ্রা ঢালে, ওজন করে রৌপ্য তুলাদণ্ডে। নিয়োগ করে এক স্বর্ণকারকে দেবপ্রতিমা গড়ার কাজে তারপর তারা নতজানু হয়ে আরাধনা করে সেই দেবপ্রতিমার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন কোন লোক তাদের থলি থেকে সোনা বের করে| এবং তারা তাদের রূপো দাঁড়িপাল্লায় মাপে| সেই সব লোকরা মূর্ত্তি বানাতে শিল্পীকে পয়সা দেয়| তারপর তারা এই মূর্ত্তিগুলির সামনে মাথা নত করে এবং তাদের কাছে প্রার্থনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা থলি থেকে সোনা ঢালে এবং দাঁড়িপাল্লায় রূপো ওজন করে। তারা সেকরা ভাড়া করল এবং সে এটা দিয়ে দেবতা তৈরী করে; পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে।