Isaiah 46:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেকালের পুরানো সমস্ত কাজ স্মরণ কর; কারণ আমিই আল্লাহ্, আর কেউ নয়; আমি আল্লাহ্, আমার মত কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বের বিষয়গুলি, যা বহুপূর্বে ঘটে গিয়েছে, স্মরণ করো; আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়; আমিই ঈশ্বর এবং আমার মতো আর কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেকালের পুরাতন কার্য্য সকল স্মরণ কর; কারণ আমিই ঈশ্বর, আর কেহ নয়; আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেকালের পুরাতন কার্য সকল স্মরণ কর; কারণ আমিই ঈশ্বর, আর কেহ নয়; আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অনেক অনেক দিন আগেকার বিষয় স্মরণ কর। আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়; আমিই ঈশ্বর, আমার মত আর কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অনেক অনেক দিন আগেকার বিষয় স্মরণ কর। আমিই আল্লাহ্, অন্য আর কেউ নয়; আমিই আল্লাহ্, আমার মত আর কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে করে দেখ, কি ঘটেছিল বহুকাল আগে। একমাত্র আমিই ঈশ্বর, স্বীকার কর এ কথা, আর কেউ নেই আমার সমতুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক কাল আগে যা ঘটেছিল তা স্মরণ কর| স্মরণ কর আমিই সেই ঈশ্বর| অন্য কোন ঈশ্বর নেই| আমার মত কেউ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগেকার বিষয় চিন্তা কর, সে দিন পার হয়ে গেছে, কারণ আমি ঈশ্বর এবং অন্য আর কেও নেই, আমি ঈশ্বর এবং আমার মত আর কেউ নেই।