Isaiah 47:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কুমারী ব্যাবিলন-কন্যে, তুমি নেমে ধূলিতে বস; হে কল্দীয়দের কন্যে, ভূমিতে বস, সিংহাসন নেই; কেননা লোকে তোমাকে আর কোমলা ও সুখভোগিনী বলে ডাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে ব্যাবিলনের কুমারী-কন্যা, তুমি নিচে নেমে ধুলোয় বসো; ওহে কলদীয়দের কন্যা, সিংহাসন ছাড়াই তুমি মাটিতে বসো। আর তোমাকে বলা হবে না কোমল ও সুখভোগী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অনূঢ়া বাবিল-কন্যে, তুমি নামিয়া ধূলিতে বস; হে কল্দীয়দের কন্যে, ভূমিতে বস, সিংহাসন নাই; কেননা লোকে তোমাকে আর কোমলা ও সুখভোগিনী বলিয়া ডাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অনূঢ়া বাবিল-কন্যে, তুমি নামিয়া ধূলিতে বস; হে কল্দীয়দের কন্যে, ভূমিতে বস, সিংহাসন নাই; কেননা লোকে তোমাকে আর কোমলা ও সুখভোগিনী বলিয়া ডাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে কুমারী কন্যা বাবিল, তুমি নীচে নেমে ধুলায় বস; হে বাবিল, তুমি সিংহাসন ছেড়ে মাটিতে বস। তোমাকে আর কোমল ও আহ্লাদী বলা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ব্যাবিলন, তুমি নীচে নেমে ধুলায় বস; হে ক্যালডিয়া, তুমি সিংহাসন ছেড়ে মাটিতে বস। তোমাকে আর কোমল ও আহ্লাদী বলা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, নেমে এস ব্যাবিলন তোমার সিংহাসন থেকে, ভূতলে গ্রহণ কর ধূলার আসন। একদিন তুমি ছিলে কুমারী কন্যার মত অবিজিত এক নগরী, যাকে কেউ অধিকার করে নি কখনও। কিন্তু আজ তুমি নও কোমল-কমনীয়! তুমি আজ ক্রীতদাসী!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পড়ে যাও আবর্জনায় এবং সেখানেই বসে পড়! কল্দীয়দের (বাবিলের অপর নাম) কুমারী কন্যা| কন্যা বসে পড় মাটিতে| তুমি এখন আর শাসক নও! লোকরা তোমাকে কোমলা ক্ষীণকায়া যুবতী মহিলা বলে মনে করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“নীচে নেমে এস এবং ধূলোয় বস, ব্যাবিলনের কুমারী মেয়ে; সিংহাসন ছেড়ে মাটিতে বস ব্যাবিলনের মেয়ে। তোমাকে আর সুশৃঙ্খল এবং বিলাসী বলা হবে না।