Isaiah 47:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার দুষ্টতায় নির্ভর করেছ, তুমি বলেছ, কেউ আমাকে দেখতে পায় না; তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করেছে; তুমি মনে মনে বলেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ, তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে যখন তুমি নিজেই নিজেকে বলেছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন দুষ্টতায় নির্ভর করিয়াছ, তুমি বলিয়াছ, কেহ আমাকে দেখিতে পায় না; তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করিয়াছে; তুমি মনে মনে বলিয়াছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন দুষ্টতায় নির্ভর করিয়াছ, তুমি বলিয়াছ, কেহ আমাকে দেখিতে পায় না; তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করিয়াছে; তুমি মনে মনে বলিয়াছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সেই দুষ্টতার উপর তুমি নির্ভর করেছ আর বলেছ, ‘কেউ আমাকে দেখছে না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথে নিয়ে গেছে; তুমি মনে মনে বলেছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সেই দুষ্টতার উপর তুমি ভরসা করেছ আর বলেছ, ‘কেউ আমাকে দেখছে না।’ তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথে নিয়ে গেছে; তুমি মনে মনে বলেছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাপে লিপ্ত থেকেও নিজেকে নিরাপদ ভেবেছ তুমি, ভেবেছ, কেউ তোমায় পাবে না দেখতে। তোমার বিদ্যা ও জ্ঞান বিপথে চালনা করেছে তোমায় তুমি বলেছ নিজেকে, আমিই ঈশ্বর—আর কেউ নেই আমার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বাজে কাজ করেও নিজেকে নিরাপদ মনে কর| তুমি নিজে নিজে মনে কর, ‘আমার অপকর্ম কেউ দেখতে পায় না|’ তুমি মনে কর তোমার বিচক্ষণতা ও জ্ঞান তোমাকে বাঁচাবে| তুমি মনে মনে ভাব, ‘আমিই অনন্যা| কেউ আমার মতো গুরুত্বপূর্ণ নয়|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার দুষ্টতার উপর তুমি নির্ভর করেছ; তুমি বলেছ, কেউ আমাকে দেখে না; তোমার জ্ঞান এবং বুদ্ধি তোমাকে বিপথে নিয়ে গেছে, কিন্তু তুমি মনে মনে বল, আমি ছাড়া আর এখানে কেউ নেই আমার মতো।