Isaiah 47:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দুর্দশা তোমার উপরে আসবে, তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না; তোমার উপরে বিপদ এসে পড়বে, তুমি তার প্রতিবিধান করতে পারবে না; তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে, অথচ তুমি তার কিছু জান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিপর্যয় তোমার উপরে নেমে আসবে, মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না। এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে, মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না। এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে, যা তুমি আগাম জানতেও পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য দুর্দ্দশা তোমার উপরে আসিবে, তুমি তাহা মন্ত্রবলে দূর করিতে পারিবে না; তোমার উপরে বিপদ্পাত হইবে, তুমি তাহার প্রতিবিধান করিতে পারিবে না; তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হইবে, তুমি তাহার কিছু জান না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দুর্দশা তোমার উপরে আসিবে, তুমি তাহা মন্ত্রবলে দূর করিতে পারিবে না; তোমার উপরে বিপদ্পাত হইবে, তুমি তাহার প্রতিবিধান করিতে পারিবে না; তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হইবে, তুমি তাহার কিছু জান না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার উপর দুর্দশা নেমে আসবে, আর তুমি জানবে না কিভাবে যাদুর বলে তা দূর করা যাবে। তোমার উপর বিপদ এসে পড়বে, আর তুমি তা ঠেকাতে পারবে না। যে সর্বনাশের বিষয় তুমি আগে জানতে পার নি তা হঠাৎ তোমার উপর এসে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার উপর দুর্দশা নেমে আসবে, আর তুমি জানবে না কিভাবে জাদুর বলে তা দূর করা যাবে। তোমার উপর বিপদ এসে পড়বে, আর তুমি তা ঠেকাতে পারবে না। যে সর্বনাশের বিষয় তুমি আগে জানতে পার নি তা হঠাৎ তোমার উপর এসে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপর্যয় নেমে আসবে তোমার উপর অকস্মাৎ ঘটবে এই বিপদপাত, তোমার কোন যাদুবিদ্যা পারবে না তা করতে রোধ, যা তুমি ভাব নি স্বপ্নেও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু বিপদ তোমার কাছে আসবে| তুমি জান না কখন এটা ঘটবে, কিন্তু বিপর্যয় আসছে| এই সঙ্কট বন্ধ করতে তুমি কিছুই করতে পারবে না| তুমি এত তাড়াতাড়ি ধ্বংস হবে যে তুমি বুঝতেও পারবে না কি ঘটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপর্যয় তোমার ওপর আসবে, তোমার পক্ষে তা দূর করা সম্ভব হবে না। বিপদ তোমাকে হঠাৎ আঘাত করবে তুমি জানার আগে।