Isaiah 47:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের অনেক মন্ত্রণায় ক্লান্ত হয়েছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, যে দৈবজ্ঞেরা প্রতি মাসে ভবিষ্যদ্বাণী করে তারা উঠে বলুক, তোমার প্রতি যা যা ঘটবে, তা থেকে তোমাকে নিস্তার করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে! তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক, ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়, তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, মাসদৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াউক, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে, তাহা হইতে তোমাকে নিস্তার করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, মাসদৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াউক, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে, তাহা হইতে তোমাকে নিস্তার করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে সব পরামর্শ পেয়েছ তা কেবল তোমাকে ক্লান্তই করেছে। তোমার জ্যোতিষীরা সামনে আসুক; তারাগুলো দেখে মাসের পর মাস যারা ভবিষ্যদ্বাণী করে তারা তোমার উপর যা আসছে তা থেকে তোমাকে রক্ষা করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে সব পরামর্শ পেয়েছ তা কেবল তোমাকে ক্লান্তই করেছে। তোমার জ্যোতিষীরা সামনে আসুক; তারাগুলো দেখে মাসের পর মাস যারা ভবিষ্যদ্বাণী করে তারা তোমার উপর যা আসছে তা থেকে তোমাকে রক্ষা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের পরামর্শ সত্ত্বেও তুমি শক্তিহীন। এবার এগিয়ে আসুক তোমার জ্যোতিষীবর্গ রক্ষা করুক তোমাকে, আসুক জ্যোতির্বিজ্ঞানীরা, যারা গণনা করে রাশিচক্রের ফলাফল, বলে দেয় আগামী প্রতি মাসের ঘটনার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার অনেক উপদেষ্টা রয়েছে| তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত? তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক| প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ক্লান্ত হয়ে পড়েছ অনেক পরামর্শে; সে লোক গুলোকে দাঁড়াতে দাও এবং তোমাকে বাঁচাক যারা আকাশমণ্ডলের নকশা তৈরী করে এবং তারার দিকে তাকায় যারা নতুন চাঁদের কথাবলে তোমার উপর যা ঘটবে তা থেকে তোমাকে তারা বাঁচাক।