Isaiah 47:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তারা খড়ের মত হল; আগুন তাদের পুড়িয়ে ফেললো; তারা আগুনের শিখার বল থেকে নিজ নিজ প্রাণ উদ্ধার করতে পারবে না; তা উষ্ণ হবার অঙ্গার বা সম্মুখে বসবার আগুন নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা প্রকৃতই খড়কুটোর মতো, আগুন তাদের পুড়িয়ে ফেলবে। আগুনের শিখার ক্ষমতা থেকে তারা তো নিজেদেরও রক্ষা করতে পারে না। কাউকে উত্তপ্ত করার মতো এখানে কোনো অঙ্গার নেই; পাশে বসার মতো এখানে কোনো আগুন নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তাহারা খড়ের ন্যায় হইল; আগুন তাহাদিগকে পোড়াইয়া ফেলিল; তাহারা অগ্নিশিখার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না; উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তাহারা খড়ের ন্যায় হইল; আগুন তাহাদিগকে পোড়াইয়া ফেলিল; তাহারা অগ্নিশিখার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না; উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নাড়ার মত; আগুন সেগুলো পুড়িয়ে ফেলবে। তারা আগুনের শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে না। এই আগুন এমন কয়লার আগুন নয় যার সামনে বসে কেউ আগুন পোহাতে পারে বা যা থেকে আলো পেতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নাড়ার মত; আগুন সেগুলো পুড়িয়ে ফেলবে। তারা আগুনের শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে না। এই আগুন এমন কয়লার আগুন নয় যার সামনে বসে কেউ আগুন পোহাতে পারে বা যা থেকে আলো পেতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হবে শুকনো খড়ের মত অগ্নি গ্রাস করবে তাদের। নিজেদের প্রাণও তারা পারবে না বাঁচাতে, দুঃসহ এ অগ্নিজ্বালা কবোষ্ণ আরামদায়ী নয় তাদের পক্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সেই লোকরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না| খড়ের মতো তারা পুড়বে| তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোন কয়লা পড়ে থাকবে না| পোড়ানোর জন্য কোন আগুন পড়ে থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তারা নাড়ার মত হবে; আগুন তাদের পুড়িয়ে ফেলবে। তারা আগুনের শিখার হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না; এখানে কোন কয়লা নেই তাদের গরম করার জন্য বা উপযুক্ত আগুন নেই যার সামনে বসে।