Isaiah 47:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁতা নিয়ে শস্য পেষণ কর, তোমার ঘোমটা খোল, পায়ের কাপড় তোল, জঙ্ঘা অনাবৃত কর, পায়ে হেঁটে নদনদী পার হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জাঁতা নিয়ে শস্য পেষণ করো, তোমার ঘোমটা খুলে ফেলো। তোমার পরনের কাপড় তুলে নাও, তোমার দুই পা অনাবৃত করো, আর নদনদীর মধ্য দিয়ে হেঁটে পার হয়ে যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাঁতা লইয়া শস্য পেষণ কর, তোমার ঘোমটা খুল, পদের বস্ত্র তুল, জঙ্ঘা অনাবৃত কর, পদব্রজে নদনদী পার হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাঁতা লইয়া শস্য পেষণ কর, তোমার ঘোমটা খুল, পদের বস্ত্র তুল, জঙ্ঘা অনাবৃত কর, পদব্রজে নদনদী পার হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যাঁতা নিয়ে গম পেষো আর তোমার ঘোমটা খুলে ফেল। তোমার কাপড় তুলে ঊরু খোলা রাখ আর নদীর মধ্য দিয়ে হেঁটে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি জাঁতা নিয়ে গম পেষো আর তোমার ঘোমটা খুলে ফেল। তোমার কাপড় তুলে রান খোলা রাখ আর নদীর মধ্য দিয়ে হেঁটে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার হাতে তুলে নাও পেষণ যন্ত্র! পেষণ কর শস্য! খুলে ফেল মাথার ঘোমটা! মহার্ঘ বসন খুলে ফেল! পার হতে হবে নদী-নির্ঝর নগ্নপদে, তুমি তোমার ঘাঘরা তুলে ধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে| যাঁতাকলে খাদ্যশস্য থেকে তোমাকে আটা বানাতে হবে| তোমার আবরণ সরিয়ে দাও, খুলে ফেল তোমার শৌখিন পোশাক| তোমাকে তোমার দেশ ছাড়তে হবে| তোমার পা দেখতে না পাওয়া পর্যন্ত তুমি তোমার ঘাঘরা তোল এবং নদী পার হয়ে যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাঁতা নাও এবং গম পেষো; তোমার ঘোমটা খোলো। তোমার পোশাক খোলো, পায়ের ঢাকা খোলো নদী পার হও।