Isaiah 47:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের মুক্তিদাতা, তাঁর নাম বাহিনীগণের মাবুদ, তিনি ইসরাইলের পবিত্রতম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের মুক্তিদাতা—সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম— তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের মুক্তিদাতা, তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু, তিনি ইস্রায়েলের পবিত্রতম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের মুক্তিদাতা, তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু, তিনি ইস্রায়েলের পবিত্রতম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের মুক্তিদাতা হলেন ইস্রায়েলের সেই পবিত্রজন; তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মুক্তিদাতা হলেন ইসরাইলের আল্লাহ্‌ পাক; তাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর আমাদের মুক্তদাতা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার লোকরা বলে, ‘ঈশ্বর আমাদের রক্ষা করেন| তাঁর নাম হল: প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের পবিত্রতম|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের মুক্তিদাতা, তাঁর নাম বাহিনীদের সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্র ব্যক্তি।