Isaiah 47:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কল্দীয়দের কন্যে, নীরবে বস, অন্ধকারে আশ্রয় নেও; কেননা তুমি আর রাজ্যগুলোর রাণী বলে আখ্যাতা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে ব্যাবিলনীয়দের কন্যা, তুমি নীরব হয়ে বসো, অন্ধকারে যাও; আর তোমাকে বলা যাবে না রাজ্যসমূহের রানি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কল্দীয়দের কন্যে, নীরবে বস, অন্ধকারে আশ্রয় লও; কেননা তুমি আর রাজ্য সকলের ঠাকুরাণী বলিয়া আখ্যাতা হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কল্দীয়দের কন্যে, নীরবে বস, অন্ধকারে আশ্রয় লও; কেননা তুমি আর রাজ্য সকলের ঠাকুরাণী বলিয়া আখ্যাত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে বাবিল, তুমি চুপ করে বস; তুমি অন্ধকারের মধ্যে যাও। তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ব্যাবিলন, তুমি চুপ করে বস; তুমি অন্ধকারের মধ্যে যাও। তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ব্যাবিলনের বলেন, নীরবে অন্ধকারে বসে থাক, জাতিবৃন্দের রাণী বলে তারা আর ডাকবে না তোমাকে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই বাবিল, যেখানেই বসে থাকো, শান্ত হও| কল্দীয়দের কন্যা, অন্ধকারে আশ্রয় নাও| কেন? কারণ তোমাকে আর ‘রাজ্যগুলির রাণী’ বলে ডাকা হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চুপ করে বস এবং অন্ধকারের মধ্যে যাও। ব্যাবিলনের মেয়ে; তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না।