Isaiah 47:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার লোকবৃন্দের উপরে ক্রুদ্ধ হয়েছিলাম, আমার অধিকার নাপাক করেছিলাম, তোমার হাতে তাদের তুলে দিয়েছিলাম; তুমি তাদের প্রতি রহম কর নি, তোমার জোয়াল অতি ভারী করে বৃদ্ধ লোকের উপরে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার প্রজাদের প্রতি ক্রুদ্ধ ছিলাম, আমার অধিকারকে অপবিত্র করেছিলাম; আমি তোমার হাতে তাদের সমর্পণ করেছিলাম, কিন্তু তুমি তাদের প্রতি কোনো করুণা প্রদর্শন করোনি। এমনকি, বয়স্ক মানুষদের উপরেও তুমি অত্যন্ত ভারী জোয়াল চাপিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রজাবৃন্দের উপরে ক্রুদ্ধ হইয়াছিলাম, আপন অধিকার অপবিত্র করিয়াছিলাম, তোমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছিলাম; তুমি তাহাদের প্রতি করুণা কর নাই, তোমার যোঁয়ালি অতি ভারী করিয়া বৃদ্ধ লোকের উপরে দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রজাবৃন্দের উপরে ক্রুদ্ধ হইয়াছিলাম, আপন অধিকার অপবিত্র করিয়াছিলাম, তোমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছিলাম; তুমি তাহাদের প্রতি করুণা কর নাই, তোমার জোঁয়ালি অতি ভারী করিয়া বৃদ্ধ লোকের উপরে দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকদের উপর আমার ক্রোধ জ্বলে উঠেছিল এবং আমার সম্পত্তিকে আমি অশুচি হতে দিয়েছিলাম। তাদের আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম আর তুমি তাদের প্রতি কোন দয়া দেখাও নি। এমন কি, বুড়ো লোকদের উপরেও তুমি ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দাদের উপর আমার রাগ জ্বলে উঠেছিল এবং আমার সম্পত্তিকে আমি নাপাক হতে দিয়েছিলাম। তাদের আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম আর তুমি তাদের প্রতি কোন দয়া দেখাও নি। এমন কি, বুড়ো লোকদের উপরেও তুমি ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কুপিত হয়েছিলাম আমার প্রজাদের উপরে তাদের সঙ্গে আমি পরের মত আচরণ করেছিলাম, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম তাদের, করুণা কর নি তুমি তাদের উপর, বৃদ্ধাদেরও করেছ পীড়ন অমানুষিক নির্মমতায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আমার লোকদের ওপর রুদ্ধ ছিলাম| ঐ লোকরা আমার সম্পত্তি, কিন্তু আমি তাদের ওপর রুদ্ধ ছিলাম, তাই আমি তাদের অসম্মান করেছি| আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম| তুমি তাদের শাস্তি দিয়েছ| কিন্তু তুমি তাদের ক্ষমা প্রদর্শন করোনি- বৃদ্ধকেও তুমি কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোকদের ওপর আমার রাগ হয়েছিল; আমার ঐতিহ্যকে কলুষিত করেছিলাম এবং তাদের আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু তুমি তাদের প্রতি করুণা করনি; বুড়ো লোকদের উপরেও তুমি ভারী জোয়াল চাপিয়ে দিয়েছিলে।