Isaiah 47:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বললে, আমি চিরকাল রাণী থাকব; তাই তুমি এসব বিষয়ে মনোযোগ দাও নি, শেষকালের ফলও বিবেচনা কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলেছ, ‘আমি চিরন্তন রানি, চিরকালের জন্য আমি তাই থাকব!’ কিন্তু এসব বিষয় তুমি বিবেচনা করোনি, কিংবা যা ঘটতে চলেছে তার প্রতি মনোযোগ দাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি বলিলে, আমি চিরকাল ঠাকুরাণী থাকিব; তাই তুমি এ সকলে মনোযোগ কর নাই, শেষকালের ফলও বিবেচনা কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি বলিলে, আমি চিরকাল ঠাকুরাণী থাকিব; তাই তুমি এই সকলে মনোযোগ কর নাই, শেষকালের ফলও বিবেচনা কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলেছিলে, ‘আমি চিরকাল রাণীই থাকব।’ কিন্তু তুমি এই সব বিষয় চিন্তাও কর নি, কিম্বা এর শেষ ফল কি তা-ও ভেবে দেখ নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলেছিলে, ‘আমি চিরকাল রাণীই থাকব।’ কিন্তু তুমি এই সব বিষয় চিন্তাও কর নি, কিংবা এর শেষ ফল কি তা-ও ভেবে দেখ নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেবেছিলে, তুমি চিরদিন থাকবে রাণী হয়ে, ভ্রূক্ষেপ করনি তাই এ সবের দিকে, অথবা, ভাব নি কখনও কি এর পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বললে, ‘আমি চির কাল থাকব| চির কাল আমিই থাকব মহারাণী|’ সেই সব লোকের ওপর তুমি যে অপকর্ম করেছ, তাও তুমি লক্ষ্য করনি| কি ঘটবে সে সম্পর্কেও ভাবনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বললে, “আমি চিরকাল শাসন করবো খুব ভালো রাণীর মতো।” কিন্তু তুমি এই সব বিষয় হৃদয় দিয়ে কর নি, কিম্বা ভেবে দেখ নি এর ফল কি হবে।