Isaiah 47:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন, হে বিলাসিনী! তুমি এই কথা শোন, তুমি নির্ভয়ে বসে আছ, মনে মনে বলছো, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই, আমি বিধবা হয়ে বসবো না, সন্তান হারাবার ব্যথা পাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাহলে এখন, ওহে বিলাসিনী শোনো, তোমার নিশ্চিন্ত আসনে বসে তুমি মনে মনে ভাবছ, ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই। আমি কখনও বিধবা হব না, কিংবা আমার ছেলেমেয়েরা মারা যাবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন, হে বিলাসিনি! ইহা শুন, তুমি নির্ভয়ে বসিয়া আছ, মনে মনে কহিতেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই, আমি বিধবা হইয়া বসিব না, সন্তান-বিরহ জ্ঞাত হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন, হে বিলাসিনি! ইহা শুন, তুমি নির্ভয়ে বসিয়া আছ, মনে মনে কহিতেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই, আমি বিধবা হইয়া বসিব না, সন্তান-বিরহ জ্ঞাত হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন, হে ভোগবিলাসিনী, শোন; তুমি নিশ্চিন্তে আরামে বসে মনে মনে বলছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই। আমি কখনও বিধবা হব না কিম্বা সন্তান হারাবার ব্যথা পাব না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন, হে ভোগবিলাসিনী, শোন; তুমি নিশ্চিন্তে আরামে বসে মনে মনে বলছ, ‘কেবল আমিই আছি, আমি ছাড়া আর কেউ নেই। আমি কখনও বিধবা হব না কিংবা সন্তান হারাবার ব্যথা পাব না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন শোন হে প্রমোদ বিলাসিনী! দিন যাপন করছ তুমি নিশ্চিন্ত আরামে, ভেবেছ, তুমি নিরাপদ । তোমার দাবী, তুমি ঈশ্বরের মত মহান—আর কেউ নেই তোমার মত ভেবেছ, বৈধব্য কখনও আসবে না তোমার জীবনে অথবা জানবে না কখনও সন্তান বিয়োগের তীব্র বেদনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, এখন, হে বিলাসলালিত রমণী আমার কথা শোন! তুমি নিজেকে নিরাপদ ভেবে নিজের সঙ্গে কথা বলে চলেছ| ‘আমিই একমাত্র গুরুত্বপূর্ণ মহিলা| আর কেউই আমার মতো গুরুত্বপূর্ণ নয়| আমি কখনও বিধবা হব না| আমার সর্বদা ছেলে মেয়ে থাকবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন এটা শোনো, তুমি একজন ভোগবিলাসিনী, যে নিরাপদে বসে আছে, তুমি যে হৃদয়ে বল, “আমি ছাড়া আর এখানে কেউ নেই আমার মতো। আমি কখনও বসবো না বিধবার মতো কিম্বা সন্তান হারাবার অভিজ্ঞতা হবে না।”