Isaiah 47:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সন্তান হারানো ও বিধবা হওয়া, এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটবে; তোমার অনেক মায়াবীত্বর ও নানা রকম ইন্দ্রজালের প্রাচুর্য থাকলেও উভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক মুহূর্তে, একদিনের মধ্যে, এই উভয়ই তোমার প্রতি ঘটবে: সন্তান হারানো ও বিধবা হওয়া। সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে, তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র ব্যবহার করে থাকো না কেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সন্তান-বিরহ ও বৈধব্য, এই উভয়ই অকস্মাৎ এক দিনে তোমার প্রতি ঘটিবে; তোমার মায়াবিত্বের আধিক্য ও বিবিধ ইন্দ্রজালের প্রাচুর্য্য থাকিলেও উভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সন্তান-বিরহ ও বৈধব্য, এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটিবে; তোমার মায়াবিত্বের আধিক্য ও বিবিধ ইন্দ্রজালের প্রাচুর্য থাকিলেও উভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সন্তান হারানো বা বিধবা হওয়া এ দু’টাই একই দিনে মুহূর্তের মধ্যে তোমার প্রতি ঘটবে। তোমার অনেক যাদুবিদ্যা ও অনেক মন্ত্রতন্ত্র থাকলেও তা তোমার উপর পুরোপুরিভাবেই ঘটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সন্তান হারানো বা বিধবা হওয়া এ দু’টাই একই দিনে মুহূর্তের মধ্যে তোমার প্রতি ঘটবে। তোমার অনেক জাদুবিদ্যা ও অনেক মন্ত্রতন্ত্র থাকলেও তা তোমার উপর পুরোপুরিভাবেই ঘটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দুই-ই হারাবে তুমি একই দিনে একটি লহমায়, তোমার মন্ত্র-তন্ত্র, যাদুবিদ্যা, ইন্দ্রজাল—ব্যর্থ হবে সবই। স্বামী-সন্তান বিয়োগের দুঃসহ বেদনায় হবে তুমি ভারাক্রান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দুটি ঘটনা তোমার জীবনে ঘটবে| প্রথমতঃ তুমি তোমার ছেলেমেয়েদের হারাবে, তুমি হারাবে তোমার স্বামীকেও| হ্যাঁ, এসবই তোমার জীবনে সত্যি সত্যিই ঘটবে| তোমার যাদুবিদ্যা, তোমার কলাকৌশল তোমাকে রক্ষা করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এ দুটো জিনিসই তোমার কাছে আসবে মুহূর্তের মধ্যে একদিন; সন্তান হারানো এবং বৈধব্যপূর্ণ শক্তিতে তারা তোমার ওপর আসবে তোমার জাদুমন্ত্র এবং অনেক মন্ত্রতন্ত্র সত্বেও এবং মাদুলি সত্বেও তোমার উপর ঘটবে।