Isaiah 48:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুবের কুল, এই কথা শোন; তোমরা তো ইসরাইল নামে আখ্যাত, এহুদা-জলাশয় থেকে নিঃসৃত; তোমরা মাবুদের নাম নিয়ে শপথ করে থাক, ইসরাইলের আল্লাহ্কে স্বীকার করে থাক, কিন্তু সত্যে নয় ও ধার্মিকতায় নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে যাকোবের কুল, তোমরা একথা শোনো, তোমাদের ইস্রায়েল নামে ডাকা হয়, তোমাদের উদ্ভব যিহূদার বংশ থেকে, তোমরা সদাপ্রভুর নামে শপথ নিয়ে থাকো ও ইস্রায়েলের ঈশ্বরের কাছে মিনতি করে থাকো, কিন্তু সত্যে বা ধার্মিকতায় তা করো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাকোবের কুল, এই কথা শুন; তোমরা ত ইস্রায়েল নামে আখ্যাত ও যিহূদা-জলাশয় হইতে নিঃসৃত; তোমরা সদাপ্রভুর নাম লইয়া শপথ করিয়া থাক, ও ইস্রায়েলের ঈশ্বরকে স্বীকার করিয়া থাক, কিন্তু সত্যে নয় ও ধার্ম্মিকতায় নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোবের কুল, এই কথা শুন; তোমরা ত ইস্রায়েল নামে আখ্যাত ও যিহূদা-জলাশয় হইতে নিঃসৃত; তোমরা সদাপ্রভুর নাম লইয়া শপথ করিয়া থাক, ও ইস্রায়েলের ঈশ্বরকে স্বীকার করিয়া থাক, কিন্তু সত্যে নয় ও ধার্মিকতায় নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোবের বংশ, তোমরা শোন। তোমাদের তো ইস্রায়েল নামে ডাকা হয়, তোমরা যিহূদার বংশ থেকে এসেছ, তোমরা সদাপ্রভুর নাম নিয়ে শপথ করে থাক আর ইস্রায়েলের ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাক, কিন্তু সত্যে বা ন্যায়ে তা কর না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুবের বংশ, তোমরা শোন। তোমাদের তো ইসরাইল নামে ডাকা হয়, তোমরা এহুদার বংশ থেকে এসেছ, তোমরা মাবুদের নাম নিয়ে কসম খেয়ে থাক আর ইসরাইলের আল্লাহ্র কাছে মুনাজাত করে থাক, কিন্তু সত্যে বা ন্যায়ে তা কর না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলী প্রজাবৃন্দ, তোমরা, যারা যিহুদার কুলে জাত, শোন সকলে—তোমরা শপথ করে থাক প্রভু পরমেশ্বরের নামে, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উপাসক বলে দাবী কর নিজেদের কিন্তু সত্য নয় সেকথা, কোন অর্থ নেই তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “যাকোবের পরিবার আমার কথা শোন! তোমরা নিজেদের ‘ইস্রায়েল’ বল| তোমরা এসেছো যিহূদার পরিবার থেকে| প্রতিশ্রুতি করার জন্য তোমরা প্রভুর নাম করো, তোমরা ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর| কিন্তু এসব করার সময়ও তোমরা সৎ ও আন্তরিক নও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা শোন, যাকোবের বংশ, কাকে ইস্রায়েল নামে ডাকা হয় এবং যিহূদার বংশ থেকে এসেছ; তোমরা যারা সদাপ্রভুর নামে শপথ করে থাক এবং ইস্রায়েলের ঈশ্বরের কাছে প্রার্থনা কর, কিন্তু মন থেকে বা ধার্ম্মিকতায় তা কর না।