Isaiah 48:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তোমাকে আগুনে খাঁটি করেছি, কিন্তু রূপা বলে নয়; দুঃখরূপ অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে পরীক্ষাসিদ্ধ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি তোমাদের আগুনে বিশুদ্ধ করেছি, যদিও রুপোর মতো নয়; আমি তোমাদের কষ্টের চুল্লিতে পরখ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তোমাকে অগ্নিতে খাঁটি করিয়াছি, কিন্তু রৌপ্য বলিয়া নয়; দুঃখরূপ হাপরের মধ্যে তোমাকে পরীক্ষাসিদ্ধ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তোমাকে অগ্নিতে খাঁটি করিয়াছি, কিন্তু রৌপ্য বলিয়া নয়; দুঃখরূপ হাপরের মধ্যে তোমাকে পরীক্ষাসিদ্ধ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি তোমাদের আগুনে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মত খাঁটি হয়ে বের হও নি; দুঃখের চুল্লীতে আমি তোমাদের যাচাই করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি তোমাদের আগুনে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মত খাঁটি হয়ে বের হও নি; দুঃখের চুলাতে আমি তোমাদের যাচাই করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রৌপ্য যে ভাবে অগ্নিতে শোধন করা হয়, সেইভাবে নয়, দুঃখ-যন্ত্রণার বিরাট অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় আমি পরখ করেছি তোমাকে, কিন্তু আমি দেখেছি, নিতান্ত অযোগ্য তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখো, আমি তোমাদের বিশুদ্ধ করব| লোকে রূপোকে খাঁটি করে তুলতে আগুনের ব্যবহার করে| কিন্তু আমি যন্ত্রণা দিয়ে তোমাদের খাঁটি করে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি তোমাকে শোধন করবো কিন্তু রূপার মতো নয়; আমি তোমাদের শুদ্ধ করেছি পরিতাপের চিমনি থেকে।