Isaiah 48:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের, কেবল নিজেরই অনুরোধে কাজ করবো, কারণ আমার নাম কেন নাপাক হবে? আমি তো আমার গৌরব অন্যকে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি। কেমন করে আমি আমার নামের অপমান হতে দিতে পারি? আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনার অনুরোধে, কেবল আপনারই অনুরোধে কার্য্য করিব, কারণ [আমার নাম] কেন অপবিত্রীকৃত হইবে? আমি ত আপন গৌরব অন্যকে দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনার অনুরোধে, কেবল আপনারই অনুরোধে কার্য করিব, কারণ [আমার নাম] কেন অপবিত্রীকৃত হইবে? আমি ত আপন গৌরব অন্যকে দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যা কিছু করি তা আমার নিজের জন্য, কেবল আমার নিজের জন্যই করি। আমার নিজের অগৌরব আমি কি করে হতে দিতে পারি? আমার গৌরব আমি অন্যকে পেতে দিতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যা কিছু করি তা আমার নিজের জন্য, কেবল আমার নিজের জন্যই করি। আমার নিজের অগৌরব আমি কি করে হতে দিতে পারি? আমার গৌরব আমি অন্যকে পেতে দিতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু আমি করেছি তোমার জন্য, করেছি সবই আমার আপন মহত্ত্বে–— আমি লুটাতে দেব না আমার নামের মর্যাদা, কিম্বা দেব না কাউকে আমার গৌরবের ভাগ এ গৌরব আমার, একান্তভাবে আমারই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজের জন্য এইসব করব, নিজের জন্য! কারণ আমি আমার নামের অসম্মান হতে দিতে পারি না| আমি অন্য আর কোন কিছুকেই আমার প্রশংসা ও মহিমা নিতে দেব না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যা কিছু করবো তা আমার নিজের জন্য, কারণ আমার নামের অগৌরব আমি কেমন করে হতে দিতে পারি? আমার মহিমা আমি কাউকে দেবো না।