Isaiah 48:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমারই হাত দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছে, আমার ডান হাত আসমান বিস্তার করেছে; আমি তাদেরকে ডাকলে সে সমস্ত একসঙ্গে দাঁড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নিজের হাত পৃথিবীর ভিত্তিমূলগুলি স্থাপন করেছে, আমার ডান হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে; যখন আমি তাদের তলব করি, তারা একসঙ্গে উঠে দাঁড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমারই হস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আমার দক্ষিণ হস্ত আকাশমণ্ডল বিস্তার করিয়াছে; আমি তাহাদিগকে ডাকিলে সে সমস্ত একসঙ্গে দাঁড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমারই হস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আমার দক্ষিণ হস্ত আকাশমণ্ডল বিস্তার করিয়াছে; আমি তাহাদিগকে ডাকিলে সেই সমস্ত একসঙ্গে দাঁড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজের হাতে পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি আর ডান হাতে আকাশকে বিছিয়ে দিয়েছি; আমি ডাকলে এদের সবাই একসংগে দাঁড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজের হাতে দুনিয়ার ভিত্তি স্থাপন করেছি আর ডান হাতে আসমানকে বিছিয়ে দিয়েছি; আমি ডাকলে এদের সবাই একসংগে দাঁড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমারই দুখানি হাত স্থাপন করেছে পৃথিবীর ভিত্তিমূল, করেছে বিস্তার এই আকাশমণ্ডল। আমার আহ্বানে সাড়া দেয় আকাশ ও পৃথিবী, কান বিলম্ব না করে উপস্থিত হয় আমার সম্মুখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজের হাতে পৃথিবীর সৃষ্টি করেছি, আমার ডান হাত সৃষ্টি করেছে আকাশ| ডাকলেই তারা এক সঙ্গে আমার সামনে চলে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হ্যাঁ, আমি নিজের হাতে পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি এবং ডান হাতে আকাশ মন্ডলকে ছড়িয়ে দিয়েছি; যখন তাদের আমি ডাকি, তারা একসঙ্গে দাঁড়ায়।