Isaiah 48:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা সকলে একত্র হয়ে শোন, ওদের মধ্যে কে এই সব বিষয়ে আগেই সংবাদ দিয়েছে? মাবুদ ঐ যে ব্যক্তিকে মহব্বত করেন, সে ব্যাবিলনের সম্বন্ধে তাঁর মনোরথ সিদ্ধ করবে, তার বাহু কল্দীয়দের উপরে স্থাপিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা সকলে একসঙ্গে এসো ও শোনো, প্রতিমাগুলির মধ্যে কে আগাম এসব বিষয়ের কথা বলেছে? সদাপ্রভুর মনোনীত সহায়ক, ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর ইচ্ছা পূর্ণ করবে; তাঁর বাহু ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সকলে একত্র হইয়া শুন, উহাদের মধ্যে কে এ সকলের সংবাদ দিয়াছে? সদাপ্রভু ঐ যে ব্যক্তিকে প্রেম করেন, সে বাবিলের সম্বন্ধে তাঁহার মনোরথ সিদ্ধ করিবে, তাহার বাহু কল্দীয়দের উপরে [স্থাপিত হইবে]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সকলে একত্র হইয়া শুন, উহাদের মধ্যে কে এই সকলের সংবাদ দিয়াছে? সদাপ্রভু ঐ যে ব্যক্তিকে প্রেম করেন, সে বাবিলের সম্বন্ধে তাঁহার মনোরথ সিদ্ধ করিবে, তাহার বাহু কল্দীয়দের উপরে [স্থাপিত হইবে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা সকলে একত্র হয়ে শোন। প্রতিমাগুলোর মধ্যে কোন্টা এই সব বিষয় আগেই বলেছে? বাবিলের বিরুদ্ধে সদাপ্রভুর বেছে নেওয়া লোক তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; সদাপ্রভুর হাত বাবিলীয়দের বিরুদ্ধে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা সকলে একত্র হয়ে শোন। মূর্তিগুলোর মধ্যে কোন্টা এই সব বিষয় আগেই বলেছে? ব্যাবিলনের বিরুদ্ধে মাবুদের বেছে নেওয়া বান্দা তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; মাবুদের হাত ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমবেত হও সকলে, শোন আমার কথা! যাকে আমি করেছি মনোনীত, সে আক্রমণ করবে ব্যাবিলন—আমারই ইচ্ছা সে করবে পালন, একথা কোন দেবতা বলে নি কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা সবাই এসো এখানে, আমার কথা শোন! কোনো মূর্ত্তি কি বলেছে যে এগুলো ঘটবে? না!” প্রভু যাকে ভালোবাসেন, পছন্দ করেন বাবিল ও কল্দীয়দের প্রতি যা চাইবে তাই করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একসঙ্গে জড়ো হও, তোমরা সকলে এবং শোন। তোমাদের মধ্যে কে এ বিষয়ে বলেছ? ব্যাবিলনের বিরুদ্ধে সদাপ্রভুর লোক তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; সে সদাপ্রভুর ইচ্ছা ব্যাবিলনীয়দের বিরুদ্ধে বহন করবে।