Isaiah 48:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি, আমিই কথা বললাম, হ্যাঁ, আমি তাকে আহ্বান করেছি, আমি তাকে আনলাম, আর সে তার পথে কৃতার্থ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি, হ্যাঁ আমিই, একথা বলেছি, হ্যাঁ, আমিই তাকে আহ্বান করেছি। আমি তাকে নিয়ে আসব, আর সে তার লক্ষ্যে সফল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি, আমিই কথা কহিলাম, হাঁ, আমি তাহাকে আহ্বান করিয়াছি, আমি তাহাকে আনিলাম, আর সে আপন পথে কৃতার্থ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি, আমিই কথা কহিলাম, হাঁ, আমি তাহাকে আহ্বান করিয়াছি, আমি তাহাকে আনিলাম, আর সে আপন পথে কৃতার্থ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি, আমি সদাপ্রভুই কথা বলেছি; হ্যাঁ, আমিই তাকে ডেকেছি। আমি তাকে নিয়ে আসব আর সে তার কাজে সফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি, আমি মাবুদই কথা বলেছি; জ্বী, আমিই তাকে ডেকেছি। আমি তাকে নিয়ে আসব আর সে তার কাজে সফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই সেই জন, যিনি তাকে করেছেন আহ্বান, আমিই এনেছি তাকে, দিয়েছি সাফল্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমি বলেছি তাকে আমি ডাকব| আমি তাকে বয়ে আনব! আমি তাকে সফল করে তুলব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, আমি বলেছি; হ্যাঁ, আমিই তাকে নিমন্ত্রন করেছি। আমি তাকে এনেছি এবং সে সফল হবে।