Isaiah 48:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! তুমি কেন আমার হুকুমে মনযোগ দাও নি? করলে তোমার শান্তি নদীর মত, তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের মত হত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে, তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্ম্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায় হইত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! তুমি কেন আমার আজ্ঞাতে অবধান কর নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের ন্যায় হইত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি কেবল আমার আদেশের প্রতি মনোযোগ দিতে তাহলে তোমাদের শান্তি হত নদীর মত আর তোমাদের সততা হত সাগরের ঢেউয়ের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি কেবল আমার হুকুমের প্রতি মনোযোগ দিতে তাহলে তোমাদের শান্তি হত নদীর মত আর তোমাদের সততা হত সাগরের ঢেউয়ের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহা, যদি তুমি শুনতে আমার আদেশ! কত আশীর্বাদের ঝরণাধারা পড়ত ঝরে তোমার শিরে সাগর ঢেউ-এর মালার মত বিজয়মালা আসত ঘিরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে| সমুদ্রের তরঙ্গের মতো ভাল জিনিস তোমাদের কাছে আসবে বার বার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি শুধু তুমি আমার আদেশ মান্য করতে তাহলে তোমাদের শান্তি এবং উন্নতি হতো নদীর মত এবং তোমাদের পরিত্রান হত সাগরের ঢেউয়ের মত।